মদন মিত্রের স্টিং অপারেশন। দুই বিজেপি কর্মী সহ গ্রেফতার তিন জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রের স্টিং অপারেশন। স্টিং অপারেশনের চেষ্টা করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃনমূল নেতা মদন মিত্রের ওপর। ৩ জন যুবক এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। তিনজনের মধ্য়ে রয়েছেন একজন প্রেসিডেন্সির পড়ুয়া সহ দুই জন বিজেপি কর্মী। তিনজন গতকাল গুরুত্বপূর্ণ আলোচনা আছে বলে দেখা করতে চেয়ে গতকাল বালিগঞ্জে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে আসেন।

আরও পড়ুনঃ আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাষ, দেখে নিন।

বালিগঞ্জের এই অফিসে বসেন মদন মিত্র। মদন বাবু সময় দেন তাঁদের। কিন্তু তিনজন যখন মদন মিত্রের সাথে কথা বলছেন তখন নিরাপত্তারক্ষীরা লক্ষ করেন মোবাইলে ভিডিওগ্রাফি করা হচ্ছে গোপনে। সাথে সাথেই তিনজন কে ধরে ফেলা হয়। বালিগঞ্জ থানায় খবর দিলে দুই বিজেপি কর্মী সহ ৩ জনকেই গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে তিনজনের বাড়ি বেলঘরিয়া তে। ধৃত তিনজন হলেন অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী এবং মৃণাল মুখোপাধ্যায়। গ্রেফতারির খবর জানতে পেরে তিন যুবকের বাড়ির সদস্যরা মদন মিত্রের সাথে দেখা করে ক্ষমা চান।

মদন মিত্রের স্টিং অপারেশন। কিন্তু কেন মদন মিত্রের ওপর স্টিং অপারেশন করতে গিয়েছিলেন তাঁরা? সূত্রের খবর ভিডিও তুলে তা দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করাই ছিল উদ্দেশ্য। তবে তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের মোবাইল ফোন। বিষয়টি হালকা ভাবে নিচ্ছেনা প্রশাসন। সূত্রের খবর যেহেতু ধৃত ৩ জনের মধ্যে দুজন বিজেপি কর্মী তাই এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত