জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, তিন বছরে দেশে মৃত ৬৮১১, শীর্ষে বাংলা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কখনও বন্যা, কখনও ঝড়, কখনও তুমুল বজ্রবৃষ্টি। দেশে জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত তিন বছরে দেশে বৃষ্টি, ঝড়, বন্যার মতো প্রাকৃতি দুর্যোগে মারা গিয়েছে ৬ হাজার ৮১১ জন। যা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়েছে সংসদে। তাতেই এই তথ্য উঠে এসেছে।

আর পড়ুনঃ পুজোর বাদ্যি বেজেছে, উৎসবের মরশুমে খুলে যাচ্ছে চিড়িয়াখানাও

আগস্ট মাসে লোকসভায় প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর পরিসংখ্যান পেশ করেছে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে মাত্র তিন বছরেই ৬ হাজার ৮১১ জন। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পরিসংখ্যানে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। গত ৩ বছরে শুধু পশ্চিমবঙ্গেই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর শিকার হয়েছেন ৯৬৪ জন।

জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে তাঁর প্রমান মিলছে প্রতি মুহুর্তেই। যখন এই প্রতিবেদন লেখা চলছে তখনও বিপুল বৃষ্টিতে ভাষছে বাংলা। আবহাওয়া দফতর বলছে আগামি ২৪ ঘন্টা একই ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু সংখ্যায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মৃত্যু হয়েছে ৯১৭ জনের। তৃতীয় স্থানে রয়েছে কেরল, সেখানে মৃত্যুর সংখ্যা ৭০৮।

উল্লেখ্য, চলতি বছর ১ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত ৭৫ জন মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে। যশ ঘুর্নিঝড়ের কারনে পশ্চিমবঙ্গ এবং ওড়িষ্যাতে মৃত্যু হয়েছে ১৪ জনের। ২০২০ সালে আম্ফানে এ রাজ্যে মারা গিয়েছেন ৯৮ জন। সার্বিকভাবে তিনটি সাইক্লোনই বঙ্গে প্রাণ নিয়েছে শতাধিক মানুষের। ২০১৯ সালের নভেম্বরে বুলবুল, ২০২০ সালের মে মাসে আম্ফান এবং ২০২১ সালের মে মাসে যশে পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন মোট ১৫৩ জন।

জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ

জলবায়ুর পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন