কৃষি বিলের বিরোধিতা করার ফল, ডেরেক-দোলা সহ রাজ্যসভার ৮ জন সাংসদ সাসপেন্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষি বিলের বিরোধিতা করার ফল, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন– দোলা সহ রাজ্যসভার ৮ জন সাংসদকে সোমবার সাসপেন্ড করা হল।এ দিন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ওই শাস্তির বিষয়টি ঘোষণা করেন। ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি খারিজ করার পাশাপাশিই তিনি বলেন, ‘‘ওই সাংসদরা সামগ্রিক ভাবে সভার অসম্মান করেছেন।

আরও পড়ুনঃ শ্রমজীবী ক্যান্টিনের পর এবার বামদের নয়া উদ্যোগ, ‘শ্রমজীবী বাজার’।

ডেপুটি চেয়ারম্যানকে লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন। তাই সংসদের অধিবেশনের বাকি সময়ের জন্য তাঁদের সাসপেন্ড করা হচ্ছে।’’ সোমবার অধিবেশন শুরু হওয়ার পরেই এই ৮ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তাঁদের অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গিয়েছে, স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছাড়েন তাঁরা। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন সংসদে উপস্থিত বাকি বিরোধী সাংসদরাও। তারপরে সকাল ১০টা পর্যন্ত সংসদের কাজ মুলতুবি ঘোষণা করা হয়।অবশ্য এই বিতর্কে নিয়ে  নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমুলের সাংসদ। তিনি বলেন “আমি রুল বুক ছিঁড়িনি। তবে কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে আমি নাকি রুল বুক ছেঁড়ার চেষ্টা করেছি।  

কৃষি বিলের বিরোধিতা করার ফল, আমি আবার বলছি আমি রুল বুক ছেঁড়ার চেষ্টা করিনি।” তবে ডেরেকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “কৃষকদের বিরুদ্ধে একটাও খারাপ কথা নেই বিলে। বাংলার মানুষ এর বদলা নেবেন। দয়া করে বিলটা পড়ুন। কৃষকদের বিরুদ্ধে কিছু বলা নেই। বাংলায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। সেখানে রোজ দু’জন করে খুন হচ্ছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর