ফের নিয়োগ রাজ্যে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আবার বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে, টানা ১৩ বছর ধরে বাংলার নানা জেলায় জেলায় বন্যপ্রাণীর হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫ জন। এই পরিবারগুলিকে ফরেস্ট ভলান্টিয়ারের চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। ২০২৪ সাল থেকেই নতুন নিয়োগ করছে ফরেস্ট ডিপার্টমেন্ট। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক ।



আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক, জেনারেলদের জন্যও ‘যোগ্যশ্রী’
তাদের কাজ হল জঙ্গল থেকে বন্যপ্রাণী সব রক্ষা করা। মাসিক বেতন ১২ হাজার টাকা। এ বিষয়ে রাজ্যের বন দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘বন্যপ্রাণীর হামলায় মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ তো আছেই। এরপরও রাজ্য সরকার ওই পরিবারের একজন করে সদস্যকে ফরেস্ট ভলান্টিয়ারের কাজ দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগেই ঘোষণা করেছিলেন। এবার প্রক্রিয়া শুরু হয়েছে।’



বাড়ির একমাত্র রোজগেরে লোক যদি মারা যায় তখন পরিবারের আর্থিক স্বচ্ছলতা বজায় রাখা দুষ্কর। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলে সাথে সাথে এই সিদ্ধান্তে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। বন্যপ্রাণী হামলায় সবচেয়ে বেশী মৃতের সংখ্যা আলিপুরদুয়ারে। সংখ্যাটি ১৬৩ জন।

নির্বাচনের আগেই বনদপ্তরের ৭০০ শুন্যপদে নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হচ্ছে। সুন্দরবনও রয়েছে এই তালিকায় কারণ বাঘের হামলায় অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়। ২০১১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৩ সালের ২৪ মে পর্যন্ত বাংলায় বন্যপ্রাণীর হামলায় যাঁরা মারা গিয়েছেন তাদের পরিবারকেই এই ফরেস্ট ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।








