অব্যাহত বেলাগাম সংক্রমণ, আরও ৭ দিন লকডাউন বাড়ল বাংলাদেশে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অব্যাহত বেলাগাম সংক্রমণ, আরও ৭ দিন লকডাউন বাড়ানো হচ্ছে বাংলাদেশে। এখন জারি থাকা লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে ৩০ মে পর্যন্ত। তবে বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে চালু থাকবে আন্তঃজেলা বাস পরিষেবা। রবিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে বাংলাদেশ প্রশাসন। আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া বিজ্ঞপ্তি। চলবে আগামি ৩০ তারিখ(মে) পর্যন্ত।

আরও পড়ুনঃ ওড়িশা নয় সোজা বাংলায় আঘাত হানবে ঘুর্নিঝড় ‘ইয়াস’, খারাপ খবর দিল ECMWF

বাংলাদেশ আগেই ঘোষণা করেছিল, ভারত-বাংলাদেশ সীমান্ত ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশের কোন পরিবর্তন করা হয়নি। নির্দেশ অনুযায়ী, ভারতে আটকা পড়া বাংলাদেশিরা দূতাবাস থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরতে পারবেন, তবে ৭দিন থাকতে হবে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন সেন্টারে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের কর্মীরাও বিশেষ শর্তসাপেক্ষে লকডাউনের মাঝে বাংলাদেশে আসতে পারবেন।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল বাংলাদেশ গত ৫ এপ্রিল থেকে লকডাউনন জারি করে। মাঝে ইদ (Eid) উপলক্ষে কিছুটা শিথিল করা হয়েছিল নিষেধাজ্ঞা। পরে ১৬ তারিখ থেকে টানা লকডাউন চলছে। যা আরও সাতদিন বাড়ানো হল।

অব্যাহত বেলাগাম সংক্রমণ, বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন, ৭ লক্ষ ৮৯ হাজার ৮০ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘন্টায় হাসিনার দেশের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮ জনের। যা নিয়ে সার্বিক মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে, ১২ হাজার ৩৭৬। ভাইরাসে সংক্রামিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন, ৭ লক্ষ ৩০ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯৯ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর