ত্রিপুরায় গ্রেপ্তার আরও ৫ তৃণমূল কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ দলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় গ্রেপ্তার আরও ৫ তৃণমূল কর্মী, দু’দিনের মাথায় ফের দলের কর্মী সমর্থকদের আটক করায় ক্ষুব্ধ ঘাস ফুল শিবির। দিন কয়েক আগেই সমীক্ষা করতে গিয়ে ত্রিপুরার পুলিশের হাতে আটক হয়েছিল আইপ্যাকের সদস্যরা। তার পর থেকেই বিপ্লব দেবের রাজ্যে আরও গতি বাড়িয়েছে মা-মাটি-মানুষের দল।

আরও পড়ুনঃ আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়

ত্রিপুরায় ঘাসফুলের সংখ্যা বাড়াতে দেবাংশু-সুদীপ সহ যুব মুখেরা মাটি কামড়ে পড়েছিলেন। গত শনিবার ত্রিপুরার আমবাসায় সুদীপ রাহা, জয়া দত্ত সহ তৃণমূল নেতাদের উপর আক্রমণ চালায় কছু মানুষ। রবিবার ভোর রাতে তাঁদের আটক করে বিপ্লব দেবের পুলিশ। তার পরেই সে রাজ্যে পাড়ি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিন ঘন্টা থানায় রণংদেহি মূর্তিতে বসে থেকে ছাড়িয়ে নিয়ে আসেন বাংলার যুব নেতাদের। এনে ভর্তি করেন SSKM-এ। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের ত্রিপুরাতে উত্তম কোলোই, তমাল বসু, পঙ্কজ দেবনাথ, মিঠু মালাকার এবং মিঠু বিশ্বাস৷  নামের আরও ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ  বিরুদ্ধে সুদীপ রাহা সহ তৃণমূল নেতাদের আশ্রয়, বাইক ভাঙচুর সহ একাধিক।

                     ত্রিপুরায় গ্রেপ্তার তৃণমূল কর্মীরা,ক্ষোভে ফুঁসছে দল। ত্রিপুরায় গ্রেপ্তার আরও ৫ তৃণমূল কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ দলের

ত্রিপুরায় গ্রেপ্তার আরও ৫ তৃণমূল কর্মী, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ দলেরত্রিপুরা বিজেপির বক্তব্য অন্য রাজ্য থেকে সে রাজ্যে যেতে পারেন যে কেউ, তবে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ, গুন্ডাগিরি রাজ্য জুড়ে এসব চুপ করে মেনে নেবেন না তাঁরা। এই সমস্ত কারণেই সুদীপদের আটক করা হয়েছিল বলে তাঁদের দাবি, সঙ্গে তাঁদের মদত দেওয়ার কারণেই আটক করা হয়েছে সে রাজ্যের সমর্থকদের।

তবে বারবার দলীয় কর্মী সমর্থকদের আটক, তাঁদের ওপর হামলার প্রতিবাদে ফুঁসছে দুই রাজ্যের তৃণমূলের সমর্থকরা। ত্রিপুরায় গ্রেপ্তার প্রসঙ্গে মলয় ঘটক জানান, ‘আমাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে৷ জামিনের আবেদন আটকাতে আইনজীবীকে কেসের রেকর্ড দেওয়া হচ্ছে না৷ হাইকোর্ট থেকে সরকারি কৌঁসুলিকে নিয়ে আসা হয়েছে জামিন আটকানোর জন্য৷ এখানে কেউ যাতে বিরোধী রাজনীতি না করে, তাই ভয় দেখানোর জন্য আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে৷’

অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন সব ঘটনার ওপর মনিটরিং করছেন স্বয়ং মমতা। এসব যত ঘটাবে বিপ্লব দেবের সরকার, ততই রাজ্যের শাসক দলের আয়ু কমবে। একই সঙ্গে কুণাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের আয়ু আর বছর দেড়েক বড়োজোর। তার পরেই সেই রাজ্যের মসনদেও বসবে মমতা সরকার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত