আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বিকেলেই বিমান, রাজভবন সূত্রের খবর বিকেল ৫টা ২০ মিনিটের বিমানে করে আজই দেশের রাজধানীর দিকে পাড়ি দেবেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর এবারের সফর ২ দিন। আগের বারের মতো নেতা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের জন্য নিজের সফরসূচি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে, কলকাতায় ফিরেই রিপোর্ট বানাবেন মমতা

আগের মাসেই দিল্লি থেকে ফিরে এসেছেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে দরবার করতে দিল্লি উড়ে গিয়েছিলেন জুলাইয়ের ১৭ তারিখে। কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের পাশাপাশি বৈঠক করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গেও। সেই সফরের মাস ঘোরার আগেই ধনখড়ের ফের দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা।

     আজ বিকেলেই বিমান, দিল্লি যাচ্ছেন বাংলার রাজ্যপাল। 

আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়
আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে আসার পরে পরেই আচমকা কেনো দিল্লির পথে রাজ্যের রাজ্যপাল। দিন কয়েক আগেই দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর ভোটের আগের বিরোধী দলের ঐক্যকে সামনে রেখে বৈঠক করেছেন কেজরিওয়াল  থেকে সোনিয়া গান্ধী সকলের সঙ্গে। এর পরেই রাজ্যপাল দিল্লি গিয়ে কোন কোন কর্মসূচি অবলম্বন করেন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। সূত্রের খবর এবারের সাক্ষাৎ তালিকায় প্রথমেই থাকছে শাহের নাম।

আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়
আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়

উল্লেখ্য আজই বাগনানের নির্যাতিতার সঙ্গে হাসপাতালে তাঁকে দেখা করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই সময়ে রাজভবনে গিয়েছিল সনাতন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যপাল নিজে ট্যুইট করে জানিয়েছেন ওই ধর্মীয় সংগঠনের দাবি মুখ্যমন্ত্রী যেন ১৬ তারিখ থেকে পরিবর্তন করেন ‘খেলা হবে’ দিবস।  কারণ হিসেবে ১৬ই আগস্টের ‘ক্যালকাটা কিলিং ডে’ এর প্রসঙ্গ তুলে ধরেন তাঁরা। রাজ্যপালের কাছে দরবার করে তাঁরা জানান, খেলা হবে দিবসের বদলে রাজ্য জুড়ে সেদিন পালন করা হোক ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর