নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। একমাসেই বিশ্বের ১১৭ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।
আরও পড়ুনঃ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুবিধে, দেশী কিট OmiSure এ ধরা পড়বে ওমিক্রন


দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজারের কাছাকাছি। রাজ্যেও বাড়ছে করোনার প্রভাব। আর সেই কারণে জারি হয়েছে করোনা বিধি। এই অবস্থায় এবার করোনার দাপটে ভেঙে পড়তে বসেছে হাওড়া জেলার স্বাস্থ্য পরিষেবা। এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ।
এই মুহূর্তে জেলা স্বাস্থ্য দফতরের ৪৬ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে আছে দুজন ডেপুটি সিএমওএইচ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন,
করোনায় আক্রান্ত হাওড়ার ৪৬ স্বাস্থ্য কর্তা! জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা
“দুজন ডেপুটি সি এম ও এইচ ছাড়াও চিকিৎসক এবং নার্সরা কোবিডে আক্রান্ত। অন্যদিকে উলুবেড়িয়া মহকুমা হাসপালের সুপার সহ ১২ জন আক্রান্ত। তবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত। ফলে চিকিৎসা পরিষেবা দেওয়াটাই স্বাস্থ্য দফতরের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে”।









