মনের মানুষকে কাছে পাওয়া সৌভাগ্যের থেকে কম কিছু নয়। ভালোবাসার সম্পর্কে শারীরিক চাহিদা থাকবে। প্রায়ই দেখা যায় সম্পর্কের বয়স যত বাড়ে প্রেমের ভাব কমতে থাকে। দুজনের মধ্য দূরত্ব বাড়তে শুরু করে। তবে কিছু স্বভাব রপ্ত করতে পারলেই মুশকিল আসান হবে। নতুন করে সম্পর্কে ফিরবে উষ্ণতা। কী সেই অভ্যাসগুলো, জেনে নিন।

আরও পড়ুন: ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা, মুখ ধোয়া, ব্রেকফাস্ট তো করেনই। এগুলি অভ্যাসের মত হয়ে গিয়েছে। এইগুলির সঙ্গে আরও একটি অভ্যাস জুড়ে নিন, সেটি হল আলিঙ্গন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজে গিয়ে সঙ্গীকে আলিঙ্গন করুন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কপালে এঁকে দিতে পারেন আলতো চুমু। বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে ২০ সেকেন্ডের ‘যাদু কি ঝাপ্পি’ দিলেই দিনের শুরুতেই সঙ্গীর প্রতি প্রেমের টান বাড়তে পারে।

মাত্র ৬ সেকেন্ডের চুম্বনেই সম্পর্কে মাধুর্য ফিরবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সঙ্গীকে ৬ সেকেন্ড নিবিড় চুম্বন করতে হবে। চুম্বনের বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন, মানসিক উদ্বেগ কমায়, চুমু খেলে প্রতি মিনিটে প্রায় অনেকটা পরিমাণে ক্যালোরি খরচ হয়, ফলে বাড়তি মেদ ঝড়ে। তাহলে এই অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার শরীর যেমন সুফল পাবে তেমনই সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। সঙ্গমে লিপ্ত হওয়ার আগে ফোর প্লে জরুরী। সেইসময়ে সঙ্গীকে উষ্ণ চুমুতে ভরিয়ে দিন।
৬ সেকেন্ডের চুম্বনেই লুকিয়ে রহস্য, প্রতি রাতে বিছানায় থাকবে নতুন প্রেমের উষ্ণতা

সারাদিনের কাজের পর রাতে যে ক্লান্তি থাকবে সেকথা বলাই বাহুল্য। তবে প্রেমের জোয়ারে দূর হবে ক্লান্তি। এরজন্য বাড়িতেই ডেট নাইট প্ল্যান করতে পারেন। রাতে বিছানায় যাওয়ার আগে ফোন দূরে সরিয়ে দিন। সঙ্গীর ডাক পাওয়ার পর ভুলেও ফোন আর হাত দেবেন না।



