ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়

'সিটি অফ জয়' নামে পরিচিত কলকাতায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। ছুটির দিনে এই জায়গাগুলিতেই ঘুরে আসতে পারেন। সকালে বেরিয়ে রাতের মধ্যেই ফিরবেন বাড়ি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক শহর হল কলকাতা। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এই শহর। ইতিহাসের পাতায় বিশেষ গুরুত্ব পায় শহর কলকাতা (Kolkata Travel Destination)। ‘সিটি অফ জয়’ নামে পরিচিত কলকাতায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। ছুটির দিনে এই জায়গাগুলিতেই ঘুরে আসতে পারেন। সকালে বেরিয়ে রাতের মধ্যেই ফিরবেন বাড়ি।

ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়

আরও পড়ুন: উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

প্রিন্সেপ ঘাট
কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত প্রিন্সেপ ঘাট। এটির স্থাপন হয় ব্রিটিশ যুগে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটি ১৮৪১ সালে নির্মিত হয় এবং অ্যাংলো-ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত। প্রিন্সেপ ঘাট কলকাতার সচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে।

ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়
ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়

দক্ষিণেশ্বর
দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। কথিত আছে, রানী মা এই মন্দির নিয়ে স্বপ্নাদেশ পেয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব একসময় এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন। এই মন্দিরে দেবী কালীকে “ভবতারিণী” নামে পূজা করা হয়। গোটা রাজ্য থেকেই বহু দর্শনার্থী দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে আসেন। অনেকেই পূণ্যলাভের আশায় গঙ্গায় স্নান করেন।

ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়

ছুটির দিন কাটান তিলোত্তমার বুকে, ঘুরে নিন এই ৩ জায়গায়

ভিক্টোরিয়া মেমোরিয়াল
কলকাতায় অবস্থিত ইতিহাসের অন্যতম নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল। পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতায় ঘুরতে গেলে অবশ্যই একবার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর