Travel: উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের হাওয়া গায়ে লাগলেই ভ্রমণপিপাসুরা এদিক ওদিক ঘুরতে যেতে চায়। বছর শেষে অনেকেরই পছন্দের জায়গা পাহাড়। বাংলার সব মানুষই এই সময় পাহাড়মুখী হয়ে ওঠে। তবে তুষারপাত না হলে মন খারাপ হয়ে যায়। এদিকে তুষারপাত ছাড়া কি পাহাড় ভালো লাগে? তাই এবার একটু ঘুরে দেখুন উত্তরবঙ্গের অফবিট জায়গা। বাজেটের মধ্যেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: বাংলার ২ জনপ্রিয় পর্যটনকেন্দ্র, বাজেটের মধ্যেই কাটিয়ে আসুন ছুটি

বিদ্যাং ভ্যালি
কালিম্পং থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটিতে গেলে নৈসর্গিক সৌন্দর্যের উপভোগ করতে পারবেন। পাহাড়ে ঘেরা জনপদের মাঝখান দিয়ে চলে গিয়েছে রেলি নদী। এখানে ঘুরতে এলে কাছাকাছির মধ্যে কবিগুরুর স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউজ, মংপু ঘুরে আসতে পারেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিদ্যাংয়ের দূরত্ব ৮৮ কিলোমিটার। এখানে একদিনের জন্য মাথাপিছু খরচ পড়বে ১০০০-১২০০ টাকা।

উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

সাংসের
উত্তরবঙ্গের কালিম্পঙয়ের কাছেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায়, কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত। কপাল ভালো থাকলে এই গ্রাম থেকে স্পষ্ট চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গ্রামে একবার এলে আর ফিরে যেতে চাইবেন না। যতদূর চোখ যায় দেখতে পাবেন চা বাগান, এই পাহাড়ি গ্রামের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি।

উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

প্যারেন
ডুয়ার্সের কোলে অবস্থিত একটি ছোট গ্রাম প্যারেন। এটি ভারত-ভুটান সীমান্তের শেষ জনপদ। এখান থেকে আপনি ভুটানের পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। ডুয়ার্সে এই ঠিকানার কাছাকাছি ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে, যেখানে আপনি ডুয়ার্সের স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন।

উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন
উত্তরবঙ্গের এই ৩ অফবিট জায়গা, শীতের ছুটিতে একবার ঢুঁ মেরে আসুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর