Sudan: অপারেশন কাবেরীর মাধ্যমে সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেনা এবং আধাসেনার সংঘর্ষের জেরে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত সুদান। সেখানে আটকে থাকা নিজের দেশের নাগরিকদের উদ্ধারের বিষয়ে তৎপর ভারত সহ বিভিন্ন রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে অপারেশন কাবেরী-র অধীনে বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হল ৩৬০ জন যাত্রীকে।

আরও পড়ুনঃ ফের ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! এবার এক মহিলা প্রাবন্ধিক কে

7 19

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার রাতে বিমানবন্দরের ছবি টুইট করে সে কথা জানিয়েছেন। বিদেশমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘ভারত তার নাগরিকদের স্বাগত জানাল। সুদান থেকে প্রথম উড়ানটি নয়াদিল্লিতে পৌঁছেছে।

9 17

‘অপারেশন কাবেরী’ ৩৬০ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে এল।’ দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয়রা। তবে এখনও সুদানে হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন।

অপারেশন কাবেরীর মাধ্যমে সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়

8 18

চলছে উদ্ধারকাজ। খুব শিগগিরই তাঁদের ফেরানোর ব্যবস্থা করবে সরকার। উল্লেখ্য, বিশৃঙ্খলা, অবিচার ও ভয় সুদানের বেশিরভাগ অংশকে গ্রাস করেছে। জমজমাট রাজধানী খার্তুম একটি ভূতুড়ে শহরে পরিণত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে উদ্বাস্তুর স্রোত শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন