নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি আমেরিকার পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার নাম জড়িয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার আরও বড় বিপাকে পরলেন তিনি। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধের ধর্ষণের অভিযোগ এনেছেন আমেরিকার বিশিষ্ট মহিলা প্রাবন্ধিক।
আরও পড়ুনঃ শুভেন্দুর আবেদনে সাড়া, রামনবমীকাণ্ডে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি মার্কিন আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাঁকে নিয়ে উপহাসও করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। ৭৯ বছর বয়সি ক্যারলের দাবি, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় করে ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউয়ের একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে মহিলাদের অন্তর্বাস উপহার দেওয়া নিয়ে তার থেকে পরামর্শ চান ডোনাল্ড ট্রাম্প।

তারপরেই ট্রায়াল রুমে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি প্রত্রিকায় প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন ক্যারল। সেখানে তিনি দাবি করেছিলেন, ট্র্যাম্পের আর্থিক এবং সামাজিক ক্ষমতার ভয়েই দীর্ঘদিন এই বিষয়ে মুখ খুলতে ভয় পেয়েছিলেন।
ফের ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! এবার এক মহিলা প্রাবন্ধিক কে

যদিও ট্রাম্পের তরফে তাঁর আইনজীবী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ক্যারল অর্থ এবং খ্যাতির লোভে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এইভাবে নিজের বইয়ের প্রচার চাইছেন তিনি। ঘটনা যায় ঘটুক মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন হেনস্থার অভিযোগ তাঁকে বিরাম্বনায় ফেলবে বলে মনে করছেন সে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।








