লোকসভা নির্বাচনে তৃতীয়বার এমডিএ জোট জয় লাভের পর থেকেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা বেড়ে চলেছে। তৃতীয় মোদি সরকার গঠনের দশ দিনের মধ্যেই কাশ্মীর উপত্যকার জঙ্গি হামলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপত্যকার জঙ্গি উপদ্রব নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন।
সামনেই জম্বু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর তার প্রাক্কালেই ফির একবার অশান্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। গতকাল রাতে জম্মুর আখনুর সীমান্তে হঠাৎই গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। যাতে আহত হোন এক বিএসএফ জওয়ান। আর এরই মধ্যেই কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর কাউন্টারে খতম হলো তিন পাক জঙ্গি।


গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সেনা এবং জম্বু কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। ওই এলাকাঘিরে ফেলে সেনা। চলে গুরির লড়াই। আর সেই লড়াই বাহিনীর গুলিতে খতম হন ৩ পাক জঙ্গি। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২.৩৫ নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাক সেনা।
পাকিস্তানের হামলার জবাবও দেয় ভারত। পাক গোলা বর্ষণে আহত হন এক বিএসএফ জওয়ান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভারতের জবাবি হামলায় সীমান্তের ওপারের ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি পাকিস্তান।







