ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, উপস্থিত হচ্ছে ৫১ টি অ্যাম্বুলেন্স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক। ঘটনাস্থলে উপস্থিত ৫১ টি অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ ঘটে ঘটনা। কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীরা আতঙ্কিত, দৌড়ে বেড়াচ্ছেন। ১২ টি কামরা ক্ষতিগ্রস্ত। উদ্ধারে নেমেছে সাধারণ মানুষ।

হেল্পলাইন নম্বর-৮১৩৪০৫৪৯৯। উদ্ধার করা গিয়েছে দু’টি দেহ। ১০-১২ জন হাসপাতালে ভর্তি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগি কেটে উদ্ধাররে চেষ্টা চলছে যাত্রীদের।

আরও পড়ুনঃ ময়নাগুড়িতে উল্টে গেল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস, বহু মৃত্যুর আশঙ্কা

জলপাইগুড়ি হাসপাতাল থেকে ইতিমধ্যেই ৫১ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে জরুরী ভিত্তিতে চিকিৎসকদের আনা হচ্ছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সমস্ত হাসপাতালগুলিকে। গ্যাস কাটার দিয়ে কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বহু বগি। পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। আরও পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রাতের অন্ধকারে কীভাবে হবে উদ্ধারের কাজ উদ্যোগ নিল রেল। রেলের তরফ থেকে উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানাল রেল।

কিন্তু নানা সংবাদমাধ্যমে দুর্ঘটনাগ্রস্থ ট্রেন ও কামরাগুলির যে ছবি ফুটে উঠছে তাতে করে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ ট্রেনটির গতি ঘন্টায় ৯০কিমির কম ছিল কিনা। কেননা ওই গতি বা তার বেশি গতিতে চলতে থাকা ট্রেন দুর্ঘটনার মুখে পড়লে তবেই কামরা ভেঙে গুঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।

mainaguri2

জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রেনটি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘটনা জানেন প্রধানমন্ত্রী। আহত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় খুব কম করেও ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

mainaguri1

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বিকানের এক্সপ্রেস লাইনচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান যাচ্ছে। ডিআরএম-রাও যাচ্ছেন। বাকি তথ্য এখনও জানতে পারিনি। জানলেই জানাব।

রেলের তরফে জানানো হয়েছে চারটি কামরা উলটে গেছে। এর মধ্যে তিনটি কামরা লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে। তবে পরিস্থিতি এখন কী রয়েছে? কতজন আটকে রয়েছেন? পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উপস্থিত হচ্ছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের সেফটি অফিসার, কমার্শিয়াল অফিসার সহ একাধিক আধিকারিকদের নিয়ে ঘটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডিভিশনাল ম্যানেজার দিলীপ কুমার সিং।

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, বাড়ছে মৃত্যুর সংখ্যা 

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, বাড়ছে মৃত্যুর সংখ্যা 
ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

রেলের তরফে রিজার্ভেশন লিস্ট খতিয়ে দেখেই অথবা মিলিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কামরাগুলি জেনারেল হলে কতজন আটকে পড়েছেন? তা খতিয়ে দেখা এই মুহুর্তে কঠিন হবে। প্রয়োজনে সেনা অথবা আধাসেনার সাহায্য নিতে পারে রেল। সার্বিকভাবে উদ্ধারকার্যের দিকে বিশেষ নজর রেখেছে রেল। আলিপুরদুয়ার জেলা থেকে সিভিল ডিফেন্সের টিম এবং নয়টি এম্বুলেন্স ময়নাগুড়ি উদ্দেশ্যে পাঠানো হলো বলে জানালেন জলপাইগুড়ি জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। দার্জিলিং জেলা থেকে সাতটি এম্বুলেন্স, তিনটে দমকলের ইঞ্জিন, দুটি কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর