নজরবন্দি ব্যুরোঃ কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা। ময়নাগুড়িতে উল্টে গেল গুয়ায়হাটি-বিকানের এক্সপ্রেস, বহু মৃত্যুর আশঙ্কা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ ঘটে ঘটনা। কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীরা আতঙ্কিত, দৌড়ে বেড়াচ্ছেন। ১২ টি কামরা ক্ষতিগ্রস্ত। উদ্ধারে নেমেছে সাধারণ মানুষ।
জলপাইগুড়ি হাসপাতাল থেকে ইতিমধ্যেই ৩০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে জরুরী ভিত্তিতে চিকিৎসকদের আনা হচ্ছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সমস্ত হাসপাতালগুলিকে। গ্যাস কাটার দিয়ে কেটে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।
কিন্তু নানা সংবাদমাধ্যমে দুর্ঘটনাগ্রস্থ ট্রেন ও কামরাগুলির যে ছবি ফুটে উঠছে তাতে করে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ ট্রেনটির গতি ঘন্টায় ৯০কিমির কম ছিল কিনা। কেননা ওই গতি বা তার বেশি গতিতে চলতে থাকা ট্রেন দুর্ঘটনার মুখে পড়লে তবেই কামরা ভেঙে গুঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ করোনায় কঠোর প্রশাসন, মাস্ক না পরে রাস্তায় ধরা পড়লেই ঠিকানা সেফ হোম…

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বহু বগি। পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। আরও পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রাতের অন্ধকারে কীভাবে হবে উদ্ধারের কাজ উদ্যোগ নিল রেল। রেলের তরফ থেকে উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানাল রেল।
জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রেনটি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘটনা জানেন প্রধানমন্ত্রী। আহত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় খুব কম করেও ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বিকানের এক্সপ্রেস লাইনচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান যাচ্ছে। ডিআরএম-রাও যাচ্ছেন। বাকি তথ্য এখনও জানতে পারিনি। জানলেই জানাব।
Guwahati-Bikaner Express 15633 (up) derailed at about 5 pm this evening. Details awaited pic.twitter.com/It93WwAsu8
— ANI (@ANI) January 13, 2022
রেলের তরফে জানানো হয়েছে চারটি কামরা উলটে গেছে। এর মধ্যে তিনটি কামরা লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে। তবে পরিস্থিতি এখন কী রয়েছে? কতজন আটকে রয়েছেন? পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উপস্থিত হচ্ছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

রেলের তরফে রিজার্ভেশন লিস্ট খতিয়ে দেখেই অথবা মিলিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কামরাগুলি জেনারেল হলে কতজন আটকে পড়েছেন? তা খতিয়ে দেখা এই মুহুর্তে কঠিন হবে। প্রয়োজনে সেনা অথবা আধাসেনার সাহায্য নিতে পারে রেল। সার্বিকভাবে উদ্ধারকার্যের দিকে বিশেষ নজর রেখেছে রেল।
ময়নাগুড়িতে উল্টে গেল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস, মৃত বহু

এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকের মাঝেই দুর্ঘটনার খোঁজ খবর নেন। জেলা প্রশাসনিক কর্তারা কীভাবে সাহায্য করতে পারেন? সেবিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।



