SSC: ২১৭৯টি শূন্যপদে নিয়োগ, অভিষেকের উদ্যোগে বঞ্চনার অবসান হবু শিক্ষকদের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই এসএসসির চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈথকের পর অভিষেক বলেছিলেন, ‘‘আমি সরকারের কোনও লোক নই। কিন্তু আমি তাঁদের সব কথা শুনব এবং সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।’’ সেইমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশনের সভাপতিকে তিনি বলেছিলেন বিষয়টির দ্রুত নিস্পত্তি ঘটানোর জন্যে।

আরও পড়ুনঃ “আমি রতন টাটা বলছি”,এক ফোনেই বদলে গেল জীবন

এদিন অভিষেকের পরামর্শ মতো বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে নিয়োগ সংক্রান্ত বৈঠক হয় চাকরিপ্রার্থীদের। কিন্তু বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ ধর্না-অবস্থান। যদিও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা যে আশার আলো দেখছেন তা জানাতে ভোলেননি চাকরিপ্রার্থীরা।

২১৭৯টি শূন্যপদে নিয়োগ, অভিষেকের উদ্যোগে বঞ্চনার অবসান হবু শিক্ষকদের।
২১৭৯টি শূন্যপদে নিয়োগ, অভিষেকের উদ্যোগে বঞ্চনার অবসান হবু শিক্ষকদের।

SSC দুর্নীতির অভিযোগে, ২০২১-এর ১৫ মার্চ থেকে আন্দোলন করছেন এই চাকরিপ্রার্থীরা। এদের দাবি, ২০১৬-র SSC’র নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে। কিন্তু, একজনেরও চাকরি হয়নি। অভিযোগ, তাঁদের থেকে বহু অযোগ্য প্রার্থী আজ স্কুলের শিক্ষক, শিক্ষিকা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে শিক্ষকের পদ।

২১৭৯টি শূন্যপদে নিয়োগ, অভিষেকের উদ্যোগে বঞ্চনার অবসান হবু শিক্ষকদের।

abhishek

এই বৈঠকের পর ব্রাত্য জানিয়েছেন, ‘‘আমরা দাবি শুনেছি। আইনিভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও পদ তৈরি করতে হবে। সেটা শুধু আমাদের হাতে নয়। অর্থ দফতর এবং মুখ্যমন্ত্রীরও মত নিতে হবে। সব দফতরের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে। কত পদ তৈরি করতে হবে, তা দেখার জন্য এসএসসিকে বলেছি। সেটা জানার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’

slst

বৈঠক শেষে সাংবাদিকদের শহীদুল্লাহ্‌‌ বলেন, ‘‘আলোচনা সদর্থক হয়েছে। ২১৭৯টি আসন তৈরি হয়ে রয়েছে। এটা বাদে বাকি সকলের চাকরির দাবি জানিয়েছি।। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর