Kolkata: ১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ বছরের দুর্গোৎসব (Durga Puja 2022)। তবে শহরবাসীর জন্য পুজোর ঢাকে কাঠি পড়ছে সামনের মাসেই। বাংলার সবচেয়ে বড় উৎসবের স্বীকৃতি উদযাপনে ১ সেপ্টেম্বর দুর্গাপুজোর র‌্যালি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওইদিন শহরে বন্ধ থাকবে একাধিক রাস্তা। ফলে নির্বিঘ্নে যান চলাচলের জন্য কলকাতা পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুনঃ পুজো আসে পুজো যায়, কিন্তু মৃৎশিল্পীদের আর্থিক অবস্থা একই থাকে

কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল এবং পার্কিংয়ের ওপর বিশেষ আদেশ জারি করেছেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের তরফে রেডরোডে যান চলাচলের একটি সময়সূচীও জারি করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ৩০ অগস্ট রাত ১১টা থেকে ৩১ অগস্ট ভোর ৪টার মধ্যে রেড রোডে কোনো যানবাহন চলাচল করবে না।

১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী
১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী

আবার ৩১ অগস্ট রাত ১১টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৬টার মধ্যেও কোনও যান চলাচল করবে না রেড রোডে। এছাড়াও ২ সেপ্টেম্বর রেডরোডে রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর শহরের ২১টি রাস্তায় ট্রাম, গাড়ি এবং যানবাহনের উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ওইসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা স্থগিত রাখা হতে পারে।

যেসব রাস্তাঘাটে এই বিধিনিষেধ আরোপ করা হবে, তার মধ্যে রয়েছে, ভূপেন বোস অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, কেকে ঠাকুর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, জেএল নেহেরু রোড, আরআর অ্যাভিনিউ, মেয়ো রোড, খিদিরপুর রোড, এসপ্লানেড র‌্যাম্প ও এসপ্ল্যানেড রো। ট্রাফিক সূত্রে খবর ওইদিন মধ্য কলকাতার কিছু অংশে দুপুর ২টোর পর তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী

১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী
১ সেপ্টেম্বর রেডরোড–সহ ২১ রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল, জানুন সময়সূচী

পুজোর র‌্যালি শুরু হবে জোড়াসাঁকো থেকে। যা শেষ হওয়ার কথা রেড রোডে। পুজো উদ্যোক্তা–আয়োজক ছাড়াও সর্বস্তরের মানুষের বিপুল সমাগম হবে র‌্যালিতে। কলকাতা, সল্টলেক এবং দুই ২৪ পরগনা থেকে আড়াই হাজারেরও বেশি বেশি পুজো কমিটি মিছিল–সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত