নজরবন্দি ব্যুরোঃ ১৭ জন লোকসভা সাংসদের করোনা পজিটিভ। করোনা পরিস্থিতিকে এখনও বাগে আনা যায়নি। তাই সবরকম বিধিনিষেধ মেনেই আজ থেকে দিল্লিতে লোকসভার বাদল অধিবেশন শুরু করতে হয়েছে। এই বিশেষ পরিস্থিতিতে ১৮ দিন ধরে চলবে অধিবেশন। অধিবেশন শুরুর আগেই সরকারী তরফে সকল সাংসদদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল।
আরও পড়ুনঃ রাজ্য ২৫ লক্ষ টেস্ট ৪ হাজার মৃত্যু পেরিয়ে গেল আজ। দেখুন বুলেটিন।
গতকাল ও আজ , পার্লামেন্ট হাউসে লোকসভার সাংসদদের করোনা টেস্ট হয়। এরমধ্যে ১২ জন BJP সাংসদ ছাড়া YSR কংগ্রেসের ২ জন, শিবসেনা ,DMK ও RLP -র একজন করে করোনা পজিটিভ পাওয়া গেছে। সাংসদ মীনাক্ষী লেখী টুইটে জানিয়েছেন, ‘রুটিন টেস্টের পর আমার পজিটিভ রিপোর্ট এসেছে।
আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে আমার সান্নিধ্যে যারা এসেছেন, তাঁরা করোনা টেস্ট করুন। আমরা সকলে মিলে করোনাকে হারাবো। গতকাল অবশ্য করোনা আক্রান্ত BJP সাংসদ সুকান্ত মজুমদার টুইট করে তাঁর শরীর সম্পর্কে জানান। তিনি বলেন,’ আপাতত তিনি অনেকটাই সুস্হ। তবে তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছেন, তাঁদের কোনোও শারীরীক অসুবিধা হলে অবশ্যই যেন করোনা টেস্ট করান’। ৭৮৫জন সাংসদের মধ্যে ২০০ জনই ৬৫ বছরের ঊর্দ্ধে।
১৭ জন লোকসভা সাংসদের করোনা পজিটিভ। দিনেদিনে করোনার তান্ডব বেড়েই চলেছে। এমতাবস্থায় করোনা সংক্রমণ ঠেকানো খুবই দুষ্কর। এদিকে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ করোনা নেগেটিভ হলেও,পুরোপুরি সুস্থ নন। তবে তিনি আজ অধিবেশনে উপস্থিত ছিলেন। আজ লোকসভার অধিবেশনের প্রথমদিনে সাংসদদের স্যোশাল ডিস্টেনসন ছাড়াও N95মাস্ক, ফেল শিল্ড ,স্যানিটাইজার ও স্পেশাল কিট দেওয়া হয়েছে।
এছাড়াও পলি কার্বন পেপার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। লোকসভার স্পীকার ওম বিড়লা এদিন বলেন,প্রথম দিনের অধিবেশনেই প্রায় সকল সাংসদই উপস্থিত হয়েছেন।’ এর থেকেই দেশের গণতান্ত্রিকতার বীজ কতটা মজবুত তা বোঝা যায়। এরকম সংকটকালীন মুহুর্তে সাংসদদের উপস্থিতি একটি বড় বিষয়।



