নজরবন্দি ব্যুরোঃ ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। এদিন সর্বদলিয় বৈঠকের পরেই জানা গিয়েছে। এদিন বৈঠকে রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রচারের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেন।
আগামীকাল সকাল ১১ টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। করোনা পরিস্থিতিতে কী নিয়মবিধি থাকে সেদিকে অবশ্যই নজর থাকবে।
একইসঙ্গে বিরোধীদের দাবি ছিল, একদিনে নির্বাচন না হলেও যেন একই দিনে গণনা করা হয়। প্রকাশ্য জনসভায় ২৫০ জনের বদলে ৫০০ জন অবধি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী নয়, বরং রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট, আগামীকাল ঘোষণা

যদিও ২৭ ফেব্রুয়ারি ভোট পিছোনোর দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এছাড়াও হাও ড়া-বালির পুরভোট এখন কেন নয়? প্রশ্ন তুলে সরব হয়েছেন বামেরা। যেহেতু বিষয়টি রাজ্যের তরফে কিছু জানানো হয়নি। তাই হাওড়া-বালি নিয়ে সিদ্ধান্ত নেয়নি কমিশন।



