রাজ্যের জনপ্রিয় ‘যুব সাথী’ প্রকল্পে আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল প্রশাসন। বিধানসভাভিত্তিক ক্যাম্পের পাশাপাশি অনলাইন আবেদন চালু থাকলেও এবার অনলাইনে ফর্ম পূরণের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীদের সুবিধা ও ক্যাম্প ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।
সরকারি পোর্টাল **https://apas.wb.gov.in/**-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত অনলাইনে ‘যুব সাথী’ প্রকল্পের ফর্ম পূরণ করা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি ক্যাম্পে অফলাইন আবেদনপত্র দেওয়া হচ্ছে বলেই সন্ধ্যার পর অনলাইন আবেদন করার সুযোগ রাখা হয়েছে।


জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে আগ্রহীদের।
অনলাইনে আবেদন করতে কী কী নথি লাগবে?
ফর্ম পূরণের আগে নির্দিষ্ট সাইজে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে—
-
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (সর্বোচ্চ ২ MB)
-
মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট (সর্বোচ্চ ২ MB)
-
আধার কার্ডের কপি (সর্বোচ্চ ২ MB)
-
ভোটার কার্ডের কপি (সর্বোচ্চ ২ MB)
-
ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার ছবি (সর্বোচ্চ ২ MB)
-
SC/ST/OBC সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে, সর্বোচ্চ ২ MB)
-
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (১ MB, JPEG/PNG)
-
আবেদনকারীর স্বাক্ষর (১ MB, JPEG/PNG)
আবেদন করার সময় গুরুত্বপূর্ণ বিষয়
-
একটি বৈধ মোবাইল নম্বর বাধ্যতামূলক
-
ওই নম্বরেই OTP পাঠানো হবে
-
আবেদন সফলভাবে জমা পড়লে একটি Application ID দেওয়া হবে
-
ভবিষ্যৎ যোগাযোগের জন্য সেই আইডি সংরক্ষণ করে রাখতে হবে
প্রশাসনের মতে, অফলাইন ক্যাম্পের ভিড় কমানো এবং আবেদন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতেই সময় ভাগ করে অনলাইন আবেদন চালু করা হয়েছে।










