রাতের অন্ধকারে গড়িয়াহাট ব্রিজ থেকে ঝাঁপ তরুণীর, সম্পর্কের টানাপোড়েন না অন্য কিছু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহর কলকাতার বুকে রাতের অন্ধকারে ফের ব্রিজ থেকে ঝাঁপ। রবিবার রাতে ২১ বছরের এক তরুণী গড়িয়াহাট উড়ালপুল থেকে নিচে পড়ে যান। গড়িয়াহাট মোড়ে একপাশে রাখা একটি টেক্সির উপর পড়ে ওই তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে।

আরও পড়ুনঃ ভয়াবহ বাস দুর্ঘটনা হিমাচল প্রদেশে, মৃত্যু ১৬ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। এখন প্রশ্ন সেই তরুণী ঝাঁপ দেন নাকি তাঁকে উড়ালপুল থেকে ঠেলে ফেলে দেওয়া হয়? গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে গড়িয়াহাট থানার পুলিস। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা ওই যুবতী দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলের একটি সোনার দোকানের কর্মচারী।

রাতের অন্ধকারে গড়িয়াহাট ব্রিজ থেকে ঝাঁপ তরুণীর, সম্পর্কের টানাপোড়েন না অন্য কিছু

সাধারণত কাজ শেষ হওয়ার পর বালিগঞ্জ স্টেশন থেকে তিনি ট্রেন ধরে বাড়ি যান। রবিবার রাতে কাজ শেষ হওয়ার পর দোকান তথা শোরুম থেকে বেরোন তিনি। বালিগঞ্জ স্টেশনে না গিয়ে গড়িয়াহাট ফ্লাইওভারের দিকে যান। ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটতে শুরু করেন।

5 2

ফ্লাইওভারের মাঝামাঝি এসে উপর থেকে ঝাঁপ দেন। তখনই নিচে রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ট্যাক্সি। চলন্ত ট্যাক্সির উপর গিয়ে পড়েন যুবতী। ট্যাক্সিটির ছাদ ও অন্য অংশ তুবড়ে যায়। পথচারী ও কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

রাতের অন্ধকারে গড়িয়াহাট ব্রিজ থেকে ঝাঁপ তরুণীর, সম্পর্কের টানাপোড়েন না অন্য কিছু

রক্তাক্ত অবস্থায় যুবতীকে শরৎ বসু রোডের উপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণীর আত্মহত্যার চেষ্টার পিছনে কারণ কি সম্পর্কের টানাপোড়েন না অর্থাভাব, তা খতিয়ে দেখছে পুলিশ। মানসিক অবসাদে ওই তরুণী ভুগছিলেন কি না, জানার চেষ্টা করছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন