নজরবন্দি ব্যুরোঃ হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে একটি স্কুল বাস। বাসের মধ্যে থাকা স্কুল পড়ুয়া সহ মৃত ১৬ জন। আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই খবর। কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন,
আরও পড়ুনঃ বাংলা চলচ্চিত্রে নক্ষত্রের পতন, প্রয়াত তরুণ মজুমদার
সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি একটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক।

কুলুর এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও।

ভয়াবহ বাস দুর্ঘটনা হিমাচল প্রদেশে, মৃত্যু ১৬ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানান, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। নিহতদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।



