নজরবন্দি ব্যুরোঃ তরুণ ও আপাত দৃষ্টিতে সুস্থ ব্যক্তিরা ২০২২ সালের আগে কোভিড ভ্যাকসিন পাবে না, করোনা ভাইরাসের ফলে মানুষের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভ্যাকসিন কবে পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চিয়তায় ভুগছে গোটা বিশ্ব। যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। লাগাম টানা যাচ্ছে না কোনও মতেই। একমাত্র অস্ত্র এখন ভ্যাকসিন। কিন্তু সেই অস্ত্রের প্রস্তুতি ঠিক কোন স্তরে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
আরও পড়ুনঃ পুজোয় কোভিড বিধি দেখতে প্রতি প্যান্ডেলে একজন করে নোডাল অফিসার, সিদ্ধান্ত নিল লালবাজার।
এমন অবস্থায় চিন্তার বার্তা দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)। তরুণ তুর্কি ও আপাতত দৃষ্টিতে সুস্থ মানুষ এখনই পাবে না ভ্যাকসিন। দু’বছর তাদের অপেক্ষা করতে হবে কম করে। WHO এর বিজ্ঞানীমহল তরুণদের ইমিউনিটি বাড়ানোর পরামর্শ দিচ্ছে। সেখানকার মুখ্য আধিকারিক বলেন ভ্যাকসিন পেতে দেরি।
অপেক্ষা করতে হবে তরুণ ও আপাতত দৃষ্টিতে সুস্থ ব্যক্তিদের।মানুষ ভাবছে, ভ্যাকসিন বের হলেই করোনার হাত থেকে ছুটি। কিন্তু এই ধারণা একেবারে ভুল। বাজারে ভ্যাকসিন এলেই, মাস্ক খুলে ঘুরতে পারবেন না আপনি। সৌম্য স্বামীনাথনের বক্তব্য, “ভ্যাকসিন এলেই যে আগের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন এমনটা ভাববেন না।
তরুণ ও আপাত দৃষ্টিতে সুস্থ ব্যক্তিরা ২০২২ সালের আগে কোভিড ভ্যাকসিন পাবে না, ভ্যাকসিনের যাত্রাপথ আপনার ভাবনার চেয়ে অনেকটা আলাদা। একাধিক নির্দেশিকা বের হবে ভ্যাকসিন বের হওয়ার পর। কাজেই, তরুণ এবং সুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন সুখ মিলতে দেরি হবে বলেই মনে করা হচ্ছে। ২০২২ সালের আগে সম্ভাবনা কম।”



