পুজোয় কোভিড বিধি দেখতে প্রতি প্যান্ডেলে একজন করে নোডাল অফিসার, সিদ্ধান্ত নিল লালবাজার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লালবাজার সিদ্ধান্ত নিল কলকাতার প্রতি পুজো প্যান্ডেল গুলিতে ঠিকঠাক কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য নোডাল অফিসার নিয়োগ করার।এই নোডাল অফিসার দের দায়িত্ব পালন করবেন প্রতিটি পুজো প্যান্ডেলে একজন করে এসআই পদ মর্যাদার পুলিশকর্মী।

আরও পড়ুনঃ জানেন, টিকা বিতরণের তালিকায় কাদের নাম আগে থাকবে? দেখে নিন।

কোভিড পরিস্থিতির জন্য প্রতিটি পূজা মণ্ডপে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন নোডাল অফিসার রা। তারা কড়া নজর রাখবেন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব এর মত বিধি মানা হচ্ছে কিনা সেদিকেও।

সংশ্লিষ্ট ওসিকে সেই রিপোর্ট দেবেন নোডাল অফিসার রা। ওসি আবার সেই রিপোর্ট দেবেন ডিসিকে।করোনা আবহে ভিড় জমানো কোনোভাবেই উচিত নয়।

পুজোয় কোভিড বিধি দেখতে প্রতি প্যান্ডেলে একজন করে নোডাল অফিসার, তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার জন্য আপামর জনগণ অপেক্ষায় থাকেন। তাই কোভিড বিধি মেনে সতর্ক থাকতে হবে প্রতিটি জনগণকে। প্রতিটি পূজা মণ্ডপে নোডাল অফিসার নিয়োগ করা হবে এইজন্যই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন