নজরবন্দি ব্যুরো: চায়ে পে চর্চা’য় যোগ দিয়ে কেন্দ্রকে ফের এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হরিপাল বিধানসভা এলাকায় সিঙ্গুর বুড়িগ্রামে চায় পে চর্চায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি।
এদিন তিনি এলাকার চাষীদের সঙ্গে কথা বলেন। সিঙ্গুরের চাষীদেরকে বঞ্চনা করেছে বর্তমান সরকার বলে তোপ দাগেন দিলীপবাবু। তিনি মন্তব্য করেন, ‘না হল চাষ না হল কারখানা’।
আরও পড়ুন: কৃষি আইনে বদল চেয়ে কৃষকদের লড়াই করার অধিকার আছে: সুপ্রিম কোর্ট
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘তৃণমূলের সুর কোনওদিন ঠিক ছিল না। এতদিন সাহস করে বলতে পারেনি কেউ এখন বিজেপি এসেছে কিছু বললে বিজেপিতে চলে যাব তাই মনের কথা বলছে চাকর বাইরের মত ছিলেন। কোনওদিন মর্যাদা পাননি। পোস্ট দিয়েছিল কিন্তু সম্মান দেননি। আজ তারা বলার সাহস পেয়েছে’। কটাক্ষ দিলীপ ঘোষের।
শুভেন্দু অধিকারী কবে দলে যোগ দিচ্ছেন? সাংবাদিকদের এহেন প্রশ্নে দিলীপ ঘোষ জানান, ‘সেটা উনি বলতে পারবেন, আমাকে বলেন নি এখনও। তবে আমার মনে হচ্ছে আসতেই হবে কারন যাওয়ার আর তো কোন জায়গা নেই।’
শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ে তার বক্তব্য ‘এতদিন যারা দিদি দিদি করতেন এখন দাদা দাদা করতে আরম্ভ করেছেন’। শুভেন্দু এনে দল শক্তিশালী হবে এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি যথেষ্ট শক্তিশালী আছে। এলে নিশ্চয়ই আরও শক্তিশালী হবে। তিনি বলেন, বিজেপির এই শক্তি আছে যে টিএমসিকে হারাতে পারে। এর পাশাপাশি তৃণমূল থেকে নেতারা চলে এলে বিজেপির নেতাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে বলে তৃণমূলের এই মন্তব্যের কথায় তিনি বলেন, ‘তৃণমূলকে বিজেপি নিয়ে চিন্তা করতে হবে না। নিজের ঘর সামলাক আগে।’
তিনি আরও বলেন, ‘আমরা যোগ্য লোককে যোগ্য জায়গা দিতে জানি। আর যারা আসতে চাইছে তাদের স্বাগত’ । অমিত শাহ-র সভায় চমক দেখা যাবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘চমক তো রোজই হচ্ছে। সবচেয়ে বড় চমক দেখবেন মে মাসে যখন টিএমসি আউট হয়ে গেছে বিজেপি সরকারে এসেছে’। সারদা নারদার নেতা নিয়ে তার মন্তব্য ‘জানি না অভিযোগ আছে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা দোষী সাব্যস্ত হবেন তারা শাস্তি পাবেন।’
এদিন দলীয় কর্মীর বাড়িতে দুপুরের আহার করেন দিলীপ ঘোষ। দুপুরের খাবারের মেনুতে ছিল ‘ভাত, ডাল, ফুলকপির তরকারি, কাতলা মাছ, খাসির মাংস, বাটা মাছ, মুরগীর মাংস, চিংড়ি মাছের মালাইকারি, পান’।



