EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইতিমধ্যেই দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়তে শুরু করেছে। একাধিক আকর্ষণীয় ফিচার এবং অত্যাধুনিক প্রযুক্তি সহ দেশের গাড়ির বাজারে লঞ্চ হওয়া এই পরিবেশবান্ধব গাড়িগুলি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। গাড়ি সম্পূর্ণভাবে চলছে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে। কিন্তু এই গাড়ির ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি চার্জ শেষ হয়ে যাওয়া।

আরও পড়ুন: UPI দিয়েই পেমেন্ট করা যাবে ১০ লক্ষ টাকা! কিন্তু রয়েছে শর্ত, সেগুলি কী কী?

EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ
EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

কোন কারণবশত মাঝরাস্তায় চার্জ শেষ হয়ে গেলেই বড়সড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েন চালকেরা। পেট্রল বা ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে যে সুবিধা থাকে সেই সুবিধা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে দেশে মেলে না। কিন্তু, ধীরে ধীরে এই সমস্যা মিটতে চলেছে। কারণ, এখন পেট্রল পাম্পেই মিলছে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সুবিধাও।এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ

EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

গ্রহণ করছে দেশে জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি। তেল মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, দেশে পেট্রল পাম্পগুলিতে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং সুবিধা প্রদান করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে আছে ইন্ডিয়ান অয়েল। ভারতের শীর্ষ জ্বালানি তেলের খুচরা বিক্রয়কারী সংস্থাটি সারা দেশ জুড়ে ৬৩০০ টিরও বেশি পেট্রল পাম্পে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার সুবিধা প্রদান করছে।

EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

EV CHARGING STATION: এবার দেশজুড়ে পেট্রোল পাম্পে দেওয়া যাবে চার্জ

হিন্দুস্তান পেট্রোলিয়ামের ২৩৫০ টিরও বেশি আউটলেটে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার সুবিধা রয়েছে। এছাড়াও, ভারত পেট্রোলিয়ামের দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৮৫০এরও বেশি পেট্রল পাম্পে নিজেদের বৈদ্যুতিক গাড়ি চার্জ করার সুযোগ পাবেন।বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন বৈদ্যুতিক গাড়ির চালকদের মধ্যে দূরত্ব নিয়ে থাকা দুশ্চিন্তা দ্রুত দূর করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত