নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে ইউপিআই লেনদেনের সীমা। এতদিন পর্যন্ত ১ লক্ষ টাকা অবধি পেমেন্ট করা যেত। কিন্তু এখন সেই সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সুত্রের খবর ২০২৪ সালের এপ্রিল থেকে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব এই পরিষেবা চালু করবেন।
আরও পড়ুনঃ ‘আমি বদ্ধ উন্মাদ’! কেঁদে কেঁদে সামাজিক মাধ্যমে স্বীকারোক্তি শ্রীলেখা মিত্রর


আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আজ জানিয়েছেন, লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। এই নিয়ম লাঘব হবে নতুন বছর থেকেই। শুধু তাই নয় অসমর্থিত সুত্রের খবর পরবর্তীকালে তা ১০ লক্ষতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “এর ফলে উপভোক্তারা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উচ্চ পরিমাণের ইউপিআই পেমেন্টগুলি করতে পারবেন।” নির্দিষ্ট একটি সময়ের ব্যবধানেই উপিআই লেনদেনের বিভিন্ন বিভাগ নিয়ে পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনার মাধ্যমে উঠে এসেছে লেনলেনের ক্ষেত্রে অংকটা কম হওয়ার বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় এবং স্কুল-কলেজগুলিতে।



UPI দিয়েই পেমেন্ট করা যাবে ১০ লক্ষ টাকা! আর কী জানালেন RBI?

আরবিআই গভর্নরের তরফ থেকে জানানো হয়, রিজার্ভ ব্যাঙ্ক ভারতে আর্থিক ক্ষেত্রের জন্য ক্লাউড কম্পিউটিং সুবিধাও চালু করার কথা ভাবছেন। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি ব্যাঙ্ক এবং নন ব্যঙ্কিং আর্থিক সংস্থাগুলিতেও এই নতুন পরিষেবা আনা যেতে পারে।







