নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বিজেপি এখন পালন করছে ‘ব্রিগেড সপ্তাহ’। আগামী ৭ই মার্চ ব্রিগেডে সভা করে নিজেদের সাংগঠনিক শক্তির পরিচয় দেবে দল। প্রধান বক্তা হিসেবে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় মনোনিবেশের জন্য বঙ্গ সফর বাতিল করেছেন স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ্। তাঁর পরিবর্তে আজ বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ মালদার গাজোলে জনসভা করেন । আর প্রতিশ্রুতি দেন গরু চুরি থেকে লাভ জেহাদ, বাংলায় ক্ষমতায় এসে রামনাম নিয়ে শুধরে দেবেন যোগী।
আরও পড়ুনঃ BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ, ডেপুটি শুভেন্দু! ৭ তারিখ চমক ব্রিগেডে।


২১ এর নবান্ন দখলের লড়াইয়ে একে অপরকে টেক্কা দিচ্ছে সব রাজনৈতিক দলগুলি। সমানে সমানে প্রচার চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। বিজেপির হয়ে প্রচার করতে দফায় দফায় বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী সহ একাধিক প্রথম সারির কেন্দ্রীয় নেতা মন্ত্রী। বাংলায় আসন্ন নির্বাচনের প্রচারে আজ রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আর বাংলায় এসেই তিনি ‘রাম নাম’ নিয়ে জোর সওয়াল করেছেন। যোগীর স্পষ্ট বক্তব্য “রাম নাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই।” শুধু তাই নয় নরেন্দ্র মোদীর বক্তব্যের রেশ ধরেই তিনি বলেন বাংলার সরকার রাজ্যে দুর্গাপুজা করতে দেয়না। শুধু এখানেই থেমে থাকেননি, তৃনমূল সরকারকে তোপ দেগে বলেন “দুর্গাপুজো-মহরম একসঙ্গে পড়লে বাংলায় মহরমের অনুমতি দেওয়া হয়। দুর্গাপুজো বন্ধ রাখা হয়। ভোট ব্যাংকের জন্য বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে তৃণমূল।”
গাজোলের সভা থেকে যোগীর মুখে উতগে এসেছে গো হত্যা থেকে লাভ জেহাদ সব প্রসঙ্গই। বাংলায় লাভ জেহাদ চালু হওয়া উচিত এবং বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ সংস্কৃতির রাজ্য তৈরি করবে বলেও জানান তিনি। প্রসঙ্গক্রমে বাংলার সঙ্গে নিজের রাজ্যের তুলনা ও করেন তিনি। সভা মঞ্চ থেকে জানান “আমরা উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। পাকা ঘর হয়েছে মানুষের। কিন্তু এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতে দেয়নি তৃণমূল সরকার। বাংলার মানুষ কিষাণ নিধি, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। বাংলা সরকার অনুপ্রবেশকারীদের পক্ষে। কেন্দ্রের পাঠানো রেশন লুটেপুটে খেয়েছেন তৃণমূল নেতারা। বাংলায় আইনের শাসন নেই। বাংলায় অরাজকতা চলছে।”


গরু চুরি থেকে লাভ জেহাদ, বাংলায় ক্ষমতায় এসে রামনাম নিয়ে শুধরে দেবেন যোগী। তিনি এও বলেন উত্তরপ্রদেশে যারা গুন্ডাগিরি করতো এখন সবাই জেলে, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় চালু হবে ডবল ইঞ্জিন সরকার। তখন বাংলায় ধর্মীয় তোষণ হবেনা,দুর্গাপুজা হবে এবং গুন্ডারা থাকবে জেলের ভেতর। বন্ধ হবে গো হত্যা।








