নজরবন্দি ব্যুরোঃ অখিলেশ যাদবের পর এবার কোভিডে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন যোগী। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে যোগী জানিয়েছেন, ‘প্রাথমিক উপসর্গ দেখা দিতেই আমি টেস্ট করাই। তারপর আমার রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুনঃ উর্দ্ধমুখী করোনার গ্রাফ, রাজ্যে ১ দিনেই শেষ তিন দফার ভোট!


বর্তমানে আমি সেলফ আইসোলেশনে রয়েছি। চিকিত্সকদের পরামর্শ মেনে চলছি। ভার্চুয়ালি প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করব। যাঁরা যাঁরা আমার সঙ্গে গত কয়েকদিনে সংস্পর্শে এসেছেন অবশ্যই টেস্ট করান। এবং নিজের খেয়াল রাখুন।’ এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত দেশ।
বুধবার সব রেকর্ড ভেঙে দিল দৈনিক সংক্রমণ। প্রায় দুই লক্ষ ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত ১,৮৪,৩৭২ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫।









