নঅজরবন্দি ব্যুরোঃ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন রাজনীতিবিদ।ভোটের বাজারে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি জনসভা করতে দেখা গিয়েছে তাকে।ফলে প্রচারের আলোয় তিনি থাকবেন এ কথা স্বাভাবিক। কিন্তু প্রচারের সবটুকুই তো নিষ্কলুষ নয়, কাঁটাও আছে এ কথা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ মারা গিয়েছেন রুগী, মেডিক্যাল কলেজে গিয়ে পরিবার দেখে ডাকছেন জীবিত ব্যক্তি!


অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বিজেপি নেতারা কখনও তোলাবাজ, কখনও তার দলকে কটাক্ষ করে পিসি ভাইপোর সিন্ডিকেট বলেছেন।তিনি একজন রাজনীতিবিদের পাশাপাশি একজন ফ্যামিলি ম্যানও। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সচরাচর ব্যক্তিগত জীবন সম্পর্কে মুখ খুলতে দেখা যায় না তাঁকে।”
কিন্তু টিভির পর্দায় সন্তান যখন দেখে, বাবাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা হচ্ছে, কী ভাবে নেয়?”একটি বাংলা সংবাদ মাধ্যমে এই প্রশ্নের উত্তরে একান্ত সাক্ষাৎকারে নিজেকে ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ খুললেন এই ব্যক্তিগত পৃথিবী আর লড়াইটা নিয়েই ।
একটি একান্ত সাক্ষাৎকারে অভিষেককে এদিন প্রশ্ন করা হয়েছিল ,টেলিভিশনের পর্দা খুললেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হন বা স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি বিজেপির ছোট বড় নেতারাও তাঁর নাম নিয়ে আক্রমণ করছেন। তোলাবাজ, চোর কোন মন্তব্য থাকছে না। জানতে চাওয়া হয় এ ঘটনায় কী প্রভাব পড়েছে তাঁর সন্তানদের উপর? তিনি কী বলেন সন্তানদের?


অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই স্বীকার করে বলেন, “হ্যাঁ মেয়ে আজানিয়া ও এ বিষয়গুলির মুখে পড়ছে। এবং এই এই বয়সেই সে একটু একটু করে বুঝতে শুরু করেছে কেন এমনটা হচ্ছে।”
অভিষেক বলেন,”আমি তাঁকে বুঝিয়েছি প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং প্রধানমন্ত্রীর আসনের গুরুত্ব। বুঝিয়েছি এই আসনটিকে সম্মান করতে হয়। কিন্তু পাশাপাশি এই ধরনের মন্তব্য কেন করা হয়, কারা করেন তাও তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজানিয়াকে বলেছেন, ভবিষ্যতে তাঁকেও এই ধরনের মন্তব্যের মুখে পড়তে হতে পারে এবং তার জন্য প্রস্তুত হতে হবে।







