মারা গিয়েছেন রুগী, মেডিক্যাল কলেজে গিয়ে পরিবার দেখে ডাকছেন জীবিত ব্যক্তি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মারা গিয়েছেন রুগী, এই খবর পেয়েই পরিবার এসেছিল মেডিক্যাল কলেজে দেহ নিতে। আর এসে দেখা গেলো হাসপাতলের উঁচু বিল্ডিং থেকে চেনা পরিজনের নাম ধরে ডাকছেন সেই ‘ মৃত ‘ সাবির মোল্লা।

আরও পড়ুনঃ এবার কুম্ভে করোনার থাবা, হাজার হাজার সংক্রমণের মাঝেই প্রয়াত মহানির্বাণী আখড়া প্রধান।

আজ সকালে এই ঘটনা ঘটেছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে । আর তার পর থেকেই ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে হাসপাতালের কাঠামো থেকে পরিষেবা নিয়েও। গত ১১ই এপ্রিল বুকে ব্যথা নিয়ে ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছিলেন সাবির মোল্লা। পরিবার সূত্রের খবর গতকাল রাতে হাসপাতালের তরফ থেকে ফোন করে জানানো হয় মারা গেছেন রুগী। আজ সকালে পরিবারের লোকজন সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হলে জানানো হয় দেহ দেওয়া যাবেনা।

পরীক্ষায় কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে সাবির মোল্লার। একেবারে দেহ পৌঁছে যাবে কবর স্থানে। জানানো হয় করোনা পজিটিভের কারণে ইনজেকশন দেওয়া হলে, হার্ট ফেল করে মৃত্যু হয়েছে রোগীর। তবে পরিস্থিতি বদলে যায় কিছুক্ষণের মধ্যেই। আচমকা রোগীর পরিবারের একজনের নাম ধরে উঁচু বিল্ডিং থেকে ডাকতে থাকেন রোগী নিজেই। তৎক্ষণাৎ কর্তৃপক্ষ কে জানানো হলে তাঁরা সাফ জানিয়ে দেন মনের ভুল এসব, বলা হয় ভিডিও রেকর্ড করে আনতে।

সবকিছু মিটলে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে খাস কলকাতার বুকে ঘটা এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। অবাক ওয়াকিবহাল মহল, প্রশ্ন তুলছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং উদাসীনতা নিয়েও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত