এবার কুম্ভে করোনার থাবা, হাজার হাজার সংক্রমণের মাঝেই প্রয়াত মহানির্বাণী আখড়া প্রধান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার কুম্ভে করোনার থাবা, হাজার হাজার সংক্রমণের মাঝেই প্রয়াত মহানির্বাণী আখড়া প্রধান। গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় হরিদ্বারে কুম্ভমেলায় পুণ্যস্নান নিয়ে আগেই শঙ্কিত ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এত মানুষ কোনরকম সুরক্ষা ছাড়াই একসাথে স্নান করলে তা করোনার পক্ষে হতে পারে সুপার স্প্রেডার।

আরও পড়ুনঃ আইকোর মামলায় ইডির নজরে মদন পুত্র স্বরূপ, ফের তলব মানস-পার্থকে।

তাঁদের সেই আশঙ্কা যে অক্ষরে অক্ষরে সত্য কুম্ভমেলার ৫ দিনের মধ্যেই তাঁর প্রমান মিলছে। সূত্রের খবর গত পাঁচদিনে স্বাস্থ্যকর্মীরা কুম্ভমেলায় ২ লাখ ৩৬ হাজার ৭৫১ জনের কোভিড টেস্ট করিয়েছেন। এরমধ্যে ১ হাজার ৭০১ জনের শরীরে কোভিডের জীবাণু মিলেছে। হরিদ্বার থেক দেবপ্রয়াগ পর্যন্ত যত পুণ্যার্থী ও আখড়ার সাধুরা কুম্ভমেলায় এসেছিলেন, তাঁদের সবার আরটি পিসিআর টেস্ট হয়েছে। আরও কিছু টেস্ট রিপোর্ট আসতে বাকি। তবে ট্রেন্ড যা দেখা যাচ্ছে তাতে সংক্রামিত সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যাবে। হরিদ্বারের ৬৭০ হেক্টর এলাকা নিয়ে কুম্ভমেলা হয়। এর মধ্যে ঋষিকেশ, তেহরি এবং দেরাদুন জেলাও পড়ে। গত দুই শাহী স্নানে যোগ দিতে কুম্ভমেলায় এসেছেন ৪৮.৫১ লাখ পুণ্যার্থী।

এই শাহী স্তানের একটি গত ১২ এপ্রিলের সোমবতী অমাবস্যা ও ১৪ এপ্রিলের মেষ সংক্রান্তি। যেখানে দেখা গেছে পুণ্যার্থীরা মাস্ক ছাড়াই ঘুরছেন। সামাজিক দূরত্ব বিধি শিকেয় উঠেছে। অন্যদিকে করোনায় প্রয়াত মধ্যপ্রদেশের মহানির্বাণী আখড়ার প্রধান স্বামী কপিল দেবদাস। করোনায় আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানা গেছে।

এই প্রসঙ্গে হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এস কে ঝা বলেন, আখড়ার মহামণ্ডলেশ্বর মধ্যপ্রদেশ থেকে কুম্ভমেলায় যোগ দিতে এবার হরিদ্বারে আসেন তিনি। সেখানেই আরটি পিসিআ টেস্ট করলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। এরপর তাঁকে স্থানীয় কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়। হরিদ্বারের পুলিশ সুপার সরিতা দোভাল জানিয়েছেন, গত ১৩ এপ্রিল কৈলাস হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থাতেই স্বামী কপিল দেবের মৃত্যু হয়েছে। গত ১০-১৪ এপ্রিলের মধ্যে কুম্ভমেলায় ১,৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কুম্ভমেলা নিয়ে আগেই স্বাস্থমন্ত্রক আশঙ্কা প্রকাশ করলেও সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন করোনা বিধির থেকে পুন্যস্নানের মহিমা অনেক বেশি।

এবার কুম্ভে করোনার থাবা, হাজার হাজার সংক্রমণের মাঝেই প্রয়াত মহানির্বাণী আখড়া প্রধান। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে যথেষ্ট বিতর্ক বাধে যিনি নিজে কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। আর মেলা মেটার ৫ দিনের মধ্যেই গোটা দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে পুণ্যস্নানের আসল ‘মহিমা’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত