আইকোর মামলায় ইডির নজরে মদন পুত্র স্বরূপ, ফের তলব মানস-পার্থকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইকোর মামলায় ইডির নজরে মদন পুত্র স্বরূপ, ফের তলব মানস-পার্থকে। আইকোর আর্থিক কেলেঙ্কারি মামলায় একের পর এক নয়া মোড় নিচ্ছে। এই কেলেঙ্কারির তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জেরার মুখে পরেছে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার মত হেভিওয়েট নেতা মন্ত্রীরা।

আরও পড়ুনঃ বাড়ছে করোনা সংক্রমণ! অনিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ সভা

আর এবার নববর্ষের প্রথম দিনই জিজ্ঞাসাবাদের জন্য তলবের নোটিশ এল তৃণমূল নেতা মদন মিত্রের পুত্র স্বরূপ মিত্রের হাতে। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, ২৩ এপ্রিল  সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত আইকোর গ্রুপের কর্তা অনুকূল মাইতির মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থার তদন্তে প্রধান সূত্র হয় তাঁর স্ত্রী কণিকা মাইতি। কণিকাকে জিজ্ঞাসাবাদ করেই তাঁদের হাতে উঠে এসেছিল একাধিক তথ্য। সূত্রের খবর কণিকা ইডিকে জানিয়েছিলেন স্বরূপ মিত্র নাকি আইকোরের কাছে থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন ব্যবসার জন্য। পরে আর সেই টাকা নাকি তিনি ফেরত দেননি। সেই সূত্রেই মদন পুত্রকে তলব ইডির।

কামারহাটিতে নির্বাচনের ঠিক আগে এই তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে কনিকাকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতেই  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী কাউন্সিলার বাপ্পাদিত্য় এবং তৃণমূল প্রার্থী মানস ভুইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্যর সঙ্গে আইকোরের কী সম্পর্ক ছিল তা জানতে চেয়েই তাঁকে তলব করেছে ইডি। আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য তবে এই প্রথমবার নয়, আইকোর চিটফান্ডকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর।

আইকোর মামলায় ইডির নজরে মদন পুত্র স্বরূপ, ফের তলব মানস-পার্থকে। সেই সূত্র ধরেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, আইকোরকাণ্ডে তৃণমূলের নেতা মানস ভুইয়াকেও আগেই নোটিশ পাঠিয়েছে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। এবার তিনি ডাক পেলেন ইডির। একইসাথে ডাক পড়ল মদন পুত্র স্বরুপ মিত্রেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত