Xi Jinping: বড় যুদ্ধের আশঙ্কা, সেনা বাহিনী তৈরি রাখার নির্দেশ চিনা প্রেসিডেন্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিরাপত্তার আশঙ্কায় ভুগছে চিন। আর, সেকথা মাথায় রেখে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেনাবাহিনীকে চিনের প্রেসিডেন্ট জানিয়েছেন, চিনের নিরাপত্তা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছে। সেই কারণেই এবার সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন: এরাও বৃহৎ ষড়যন্ত্রের অংশ, অযোগ্য প্রার্থীদের হেফাজতে নেওয়া নিয়ে প্রশ্ন আদালতের

বর্তমানে দক্ষিণ চিন সাগরে অবস্থানরত দেশ, এমনকী ভারতের সঙ্গেও চিনের তীব্র দ্বন্দ্ব চলছে। জিনপিং গত মাসে তাঁর ক্ষমতা ধরে রেখে চিনের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের দখল আরও শক্ত করেছেন। এর পরই ৬৯ বছর বয়সী জিনপিংয়ের এই আদেশ শিগগির কিছু কঠোর পদক্ষেপের সম্ভাবনা তৈরি করছে। চিনের সরকারি খবর সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিশ্ব এখন অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

বড় যুদ্ধের আশঙ্কা, সেনা বাহিনী তৈরি রাখার নির্দেশ চিনা প্রেসিডেন্টের
বড় যুদ্ধের আশঙ্কা, সেনা বাহিনী তৈরি রাখার নির্দেশ চিনা প্রেসিডেন্টের

সেই কারণে চিনের নিরাপত্তা স্থিতিশীল নয়। জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ-এর মুখে পড়তে পারে। তাই চিনের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সঙ্গে যুদ্ধে জয়লাভের ক্ষমতা বাড়াতে পূর্ণ শক্তিও দেখাতে হবে। জিনপিং শুধু সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেননি। তিনি সেনাবাহিনীকে সর্বদা অ্যাকশন মোডে থাকার নির্দেশ দিয়েছেন।  সেনাবাহিনীকে তাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে বলেছেন।

বড় যুদ্ধের আশঙ্কা, সেনা বাহিনী তৈরি রাখার নির্দেশ চিনা প্রেসিডেন্টের

xi jimping 2তিনি বলেন, সেনাবাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে আদেশ পাওয়া মাত্রই যুদ্ধ শুরু করা যায়। চিনের সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা ২০ লক্ষ। বিশ্বে যা বৃহত্তম। সেই সেনাবাহিনীর উদ্দেশ্যে সর্বাধিনায়ক পদে তৃতীয়বার দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম ভাষণে জিনপিং জানিয়েছেন, গোটা বিশ্বের পরিস্থিতি অত্যন্ত দ্রুতগতিতে বদলাচ্ছে। চিনের নিরাপত্তা নিয়ে বর্তমানে অস্থিরতা এবং অনিশ্চয়তা ক্রমাগত বাড়ছে। একইসঙ্গে তিনি জানান, সামরিক বাহিনীর কাজগুলো বরাবরই অত্যন্ত কঠিন। কিন্তু, সেই কঠিন কাজই করতে হবে চিনের সেনাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত