বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে উত্তাল হয়ে উঠল রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) শ্রমিকদের প্রতিবাদ মিছিল থামাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এদিন সকালে শ্রম ভবনের সামনে শ্রমিকরা বিক্ষোভে সামিল হন এবং সচিবালয়ের দিকে এগোতে থাকেন। কিন্তু টোপখানা রোডে পুলিশ মিছিল আটকে দিলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। অন্যদিকে, শ্রমিকরাও ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলেন।


এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩০-৩৫ জন শ্রমিক এবং ৫ জন পুলিশ কর্মী রয়েছেন।
কেন উত্তপ্ত ঢাকা? শ্রমিকদের দাবিগুলি কী?
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পোশাক শিল্প চরম সংকটের মধ্যে রয়েছে। অনেক কারখানায় তালা ঝোলার উপক্রম হয়েছে, বহু শ্রমিক চাকরি হারিয়েছেন।


পবিত্র রমজান মাসেও শ্রমিকরা বেতন-বোনাস পাননি, তাই তাঁরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।
✅ শ্রমিকদের মূল দাবি:
1️⃣ বকেয়া বেতন ও বোনাস অবিলম্বে পরিশোধ করতে হবে
2️⃣ বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে হবে
3️⃣ পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে
এই দাবিতে গত তিন দিন ধরে ঢাকার শ্রম মন্ত্রকের সামনে অবস্থান-বিক্ষোভ চলছে।
সংঘর্ষ কীভাবে শুরু হল?
মঙ্গলবার সকাল ১০টায় শ্রম ভবনের সামনে শ্রমিকরা জমায়েত হন। ১০:৪৫ নাগাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। ১১:১৫-তে টোপখানা রোডে পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে।শ্রমিকরাও ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলেন।
ইদের দিন ইউনুসের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি!
সংঘর্ষের পর শ্রমিক নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বেতন-বোনাস না দেওয়া হয়, তাহলে ইদের দিনই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিস ঘেরাও করা হবে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন,“আমাদের দাবি না মানা হলে আন্দোলন চলবে। ইদের দিন ইউনুসের কার্যালয় ঘেরাও করা হবে।” এই ঘটনায় বাংলাদেশের শ্রমিক আন্দোলন আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেয়।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



