নজরবন্দি ব্যুরোঃ নারী চরিত্র বেজায় কঠিন। তার চেয়েও কঠিন রমণীর মন। এই মনের নাগাল পাওয়া বেশ দুষ্কর। বিশেষত যৌনতার ক্ষেত্রে। মেয়েরা যে কী চায় কী চায় না, তা বুঝতে পুরুষের গলদঘর্ম দশা হয়। কোনও পুরুষ হয়তো ভাবলেন, তাঁর সঙ্গী হয়তো দুরন্ত যৌনতা উপভোগ করেন। কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উলটো। হালকা যৌনতা পছন্দ তাঁর। আবার এর উলটোটা যে হয় না, তা নয়। বরং সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই নাকি হয়।
আরও পড়ুনঃ ৫০ এও শারীরিক ক্ষমতা থাকবে অটুট, পান করুন এই ৫ রকমের জুস


দেশের ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় গড়ে বেশি শয্যাসঙ্গী নারীদের। পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য বা NFHS সমীক্ষায় সম্প্রতি উঠে এল এমনই তথ্য। গোটা দেশেই চালানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই সমীক্ষা। যদিও পিছিয়ে নেই পুরুষরাও। নিজের স্ত্রী ও লিভ-ইন সম্পর্ক ছাড়া অন্য সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার নিরিখে এগিয়ে পুরুষরা। সমীক্ষায় ৪ শতাংশ স্থান দখল করেছেন তাঁরা। এক্ষেত্রে নারীরা মাত্র ০.৫ শতাংশ অধিকার করেছেন।

প্রায় ১.১ লক্ষ মহিলা ও ১ লক্ষ পুরুষের উপর সমীক্ষা চালানো হয়। তাতেই দেখা যায়, পুরুষদের তুলনায় অধিক বেড পার্টনার নারীদের। ক্রম অনুযায়ী, সবার আগে স্থান রাজস্থানের। তারপর একে একে হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরালা, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, তামিলনাড়ু।

সমীক্ষায় দেখা গেছে, রাজস্থানে নারীদের গড়ে প্রায় ৩.১ শতাংশ শয্যাসঙ্গী। সে রাজ্যে পুরুষদের ক্ষেত্রে এই পরিসংখ্যান ১.৮ শতাংশ। প্রসঙ্গত, পঞ্চম জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষা চালানো হয় ২০১৯-২১ সালের মধ্যে। দেশজুড়ে ৭০৭ জেলা ও কেন্দ্রশাসিত জেলায় সমীক্ষা করা হয়। জাতীয় এই সমীক্ষায় আর্থ-সামাজিক বৈশিষ্ট্য ও তুলে ধরা হয়।


দেশের ১১টি রাজ্য়ে পুরুষদের তুলনায় অনেক বেশি বেড-পার্টনার নারীদের

অনেকেই মনে করেন, নারী মাত্রই কোমল। তারা চায় যৌনতার সময় তার চুল নিয়ে খেলা করুক সঙ্গী। হালকা ফোরপ্লে চাইই চাই। কিন্তু সমীক্ষা বলছে, এমনটা নয় মোটেই। মেয়েরা চায় রাফ সেক্স। তারা চায়, চুল নিয়ে খেলা নয়, ‘ফিফটি শেডস’-এর ক্রিশ্চিয়ান গ্রে’র মতো রীতমতো চুল টেনে সেক্স করুক তার সঙ্গী। পার্টনার তাকে সেক্সের সময় কন্ট্রোল করুক। আর তা অবশ্যই রাফ ভাবে। সম্পূর্ণ বিডিএসএম না হলেও বিডিএসএম-এর মতো হলে ক্ষতি কি?







