নজরবন্দি ব্যুরোঃ এবার এক মর্মান্তিক ঘটনা সামনে এলো। কন্নড় অভিনেতা নাগাভূষণের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর বসন্ত পুরা মেইন রোডের সামনে। রাত ১০ টায় এই ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেক চেষ্টার পরেও বাঁচান সম্ভব হয়নি ওই মহিলাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আরও পড়ুনঃ চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের জন্যই এতবড় আত্মত্যাগ?


কাল রাতে অভিনেতা তার নিজের গাড়ি করে উত্তরাহাল্লি থেকে কোনানাকুন্টের উদ্দেশ্যে রহনা দিয়েছিলেন। তখনই আমমকা রাতের অন্ধকারে ওই মহিলাকে ধাক্কা মারে চলন্ত গাড়ি। সেই মহিলার সঙ্গে ছিলেন তার স্বামী। তাদের দুজনকেই একসঙ্গে ধাক্কা মারে গাড়িটি।

মৃত মহিলার বয়েস ৪৮ বছর। এবং তার স্বামীর বয়েস ৫৮ বছর। দুর্ঘটনার পর দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হয়ে পরে। এই ঘটনার পর অভিনেতা নিজে তার গাড়ি করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি।


সুপারস্টারের গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

স্থানীয় লোকেদের থেকে জানা গিয়েছে নাগাভূষণের গাড়ি ওই দম্পতিকে ধাক্কা মারার পর বৈদ্যুতিন পোলে গিয়ে ধাক্কা মারে। নায়কও বেশ কিছুটা চোট পেয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছেন। এবং তার সাথে সাথে এই কন্নড় অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।








