নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটে ভারত- পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা ই উত্তেজনা থাকে সর্বদা। তা ক্রিকেট বিশ্বকাপ হোক কিংবা আইসিসির অন্য কোনো টুর্নামেন্ট। তবে পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যায় সর্বদাই পাল্লা ভারী থেকেছে ভারতের। তবে গতকালের ম্যাচে দেশের পরাজয়ের পর ক্রিকেটের জগতে এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে পাকিস্তান। যা নিয়ে এবার সৌরভ কে তোপ দাগলেন অনুপম হাজরা।
আরও পড়ুনঃবিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে প্রতিবাদ মমতার, চিঠি দিলেন প্রধানমন্ত্রী কে


বিগত কয়েকদিন ধরেই এবারের এই টি-২০ বিশ্বকাপের ম্যাচের দিকে নজর ছিল সকলের। কিন্তু শেষ পর্যন্ত তা যেভাবে সমাপ্ত হল তা নিয়ে আশাহত আপাময় ভারত। গত ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে একবার ও ম্যাচ জিততে পারেনি পাক ক্রিকেট দল।
ভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভের দিকে তোপ দাগলেন অনুপম, কি বললেন তিনি ?

কিন্তু গতকাল নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান তাড়া করতে গিয়ে সহজ জয় তুলে নেয় বাবর আজমের পাকিস্তান। যারফলে প্রথমবারের মত পাকিস্তানের কোন দলের কাছে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। যা নিয়ে নেটমাধ্যমে নিজের রাগ উগড়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।


নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি সৌরভ গাঙ্গুলির দিকে আক্রমন শানিয়ে বলেন, “Dear Saurav Ganguly & Virat Kohli এই হারকে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিততেও Compensate করতে পারবে না। because it was Pakistan !!! দাদা আসল জায়গায় ‘দাদাগিরি’ দেখাতে আজ তুমি ব্যর্থ।” এরপর থেকেই তার ইনবক্সে পাল্টা কমেন্ট করে নিজেদের মতামত জানাতে শুরু করেছেন ক্রিকেট অনুরাগীরা।









