নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পাহাড়ের অন্যতম জনপ্রিয় নেতা বিনয় তামাং। তারপর পাহাড়ে ফিরেই বিমল গুরুংয়ের সঙ্গে কাজের বার্তা দিলেন সদ্য তৃণমূল নেতা বিনয় তামাং। সাফ বুঝিয়ে দিলেন পাহাড়ে বিজেপি বধে বিমল হবেন সাথী।
আরও পড়ুনঃ রাজ্যে সাংবিধানিক অবমাননা অব্যাহত, দার্জিলিং সফরের আগে বিস্ফোরক রাজ্যপাল


তিনি আরও বলেন, বিজেপি বছরের পর বছর পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে গেছে। আর পাহাড়ের মানুষ ঢেলে ভোট দিয়ে গেছে বিজেপিকে। বিজেপি দলটা চলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রবঞ্চনা দিয়ে,মানুষ বুঝতে পারেনি ভারতীয় জনতা পার্টির ছলনা। এই বিজেপিকে পাহাড় ঝুড়ি ঝুড়ি ভোট দিয়েছে যাদের পাহাড়ের বিধায়ক এবং সাংসদ বানিয়েছে তাঁরাও মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানিয়েছে। তাই মানুষকে বুঝতে হবে যে বাংলা এবং পাহাড়ের উন্নয়নের জন্য তৃণমূলকেই দরকার।

বিনয় তামাং আরও বলেন, পাহাড়ের মানুষ সৎ এবং পরিশ্রমী মানুষ তাঁদের একবার বোঝালেই সব বুঝতে পারে এবং বিশ্বাস করে। বিজেপি পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে নিজের দিকে ভোট টেনে নিয়ে গেছে। এবার পাহাড়ের মানুষের ভুল ভাঙা দরকার। পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমল গুরুংকে সঙ্গে নিয়ে পাহাড় থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি।
তাঁর সংযোজন, কংগ্রেস,সিপি(আই)এম এবং বিজেপি পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা কোনদিন করেননি আর করবেনও না। বিনয় তামাং বলেন, একজনকে ধরে নিয়েই এগোতে হবে আর তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের সবাইকেই তার নির্দেশ মতই চলতে হবে।আমি তার একজন সামান্য সৈনিক ।আমি চেষ্টা করব পাহাড়ের জন্য কিছু করতে জানিয়ে দিলেন বিনয় তামাং।


পাহাড়ে বিজেপি বধে বিমল হবেন সাথী, মমতার ওপর ভরসা বিনয়ের

উল্লেখ্য, গত বছর থেকেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। কারণ, বিজেপির দীর্ঘ সময়ের সঙ্গী বিমল গুরুং আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এমনকি চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করেন তিনি। তার ফলে ১৯ এর খরা কাটিয়ে পাহাড় সহ তরাই অঞ্চলে তৃণমূল সহ অন্যান্য শরীকগুলির বিস্তার হয়েছে। সম্প্রতি বিমল গুরুংয়ের সঙ্গে বিনয় তামাংয়ের বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়। তারপরেই তৃণমূলে যোগদান। এর অর্থ জিটিএর প্রাক্তন চেয়ারম্যানকে দলে এনে বাজিমাত করার পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের।







