নজরবন্দি ব্যুরো: নভেম্বর পড়লেও এখনও শীতের দেখা মেলেনি। উল্টে দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে সকলের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বঙ্গে কবে থেকে পড়বে শীত? এবার রাজ্যবাসীদের আশার আলো দেখিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর।


কবে থেকে পড়বে শীত? বৃষ্টির দাপট কাটলেই? এপ্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব দিক থেকে বাতাস বইছে। তাছাড়াও ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। তবে এই মুহূর্তে ছত্তিশগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি ছিল। আর সেই ঘূর্ণবাতের কারণেই শনিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এবার বড়সর পরিবর্তন আসবে আবহাওয়াতে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই বড় বদল আবহাওয়ায়! জানা গিয়েছে, রবিবার থেকে আকাশ পরিষ্কার হতেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। শনিবার তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির আশপাশে রয়েছে। তবে আগামিকাল তা অনেকটাই কমে যাবে। সোমবার ২১ থেকে ২২ ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ। এছাড়াও, পশ্চিমের জেলাগুলি কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা।



কবে পড়বে শীত, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ শনিবার ও আগামিকাল, রবিবার কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। যদিওবা উত্তরের বাকি জেলা শুষ্ক থাকবে। জানা যাচ্ছে, রবিবারের পর থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে। যার জেরেই তাপমাত্রা অনেকটা কমবে।









