Kunal Ghosh: ‘মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি’, শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৪ ঘন্টার মধ্যে অধিকারী পরিবারের সব সত্য প্রকাশ্যে আনবে বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। আর সেই মতই এবার কাঁথির সাংসদ শিশির অধিকারী সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট করলেন কুনাল ঘোষ। জানা গিয়েছে, শনিবার টুইটে শিশির অধিকারীর সম্পত্তি কমা ও বাড়ার প্রসঙ্গে একটি পোস্ট করেন কুনাল।

আরও পড়ুন:HS Exam: বছর ঘুরলেই উচ্চমাধ্যমিক, এবারেও পরীক্ষাকেন্দ্রে থাকবে বাড়তি সতর্কতা

শনিবার কুণাল ট্যুইটে লেখেন, ” এই পরিসংখ্যান সত্য নাকি ভুল? মাত্র ৩ বছরে ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? আবার কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?” আর তৃণমূলের মহাপাত্র কুনাল ঘোষের পোস্ট ঘিরে শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে। প্রসঙ্গত, অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসা’র হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

'মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি',  চাঞ্চল্যকর পোস্ট কুণালের
‘মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি’,  চাঞ্চল্যকর পোস্ট কুণালের

জানা গিয়েছে, শনিবার কাঁথির সাংসদ শিশির অধিকারী নির্বাচন কমিশনের পাশাপাশি ভারত সরকারকে দেওয়া সম্পত্তির তথ্য তুলে ধরেন কুণাল। আর সেই তথ্যেই দেখা যাচ্ছে, ২০০৯ সালে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ টাকা। এরপর ২০১২ সালে কাঁথির সাংসদের সম্পত্তির পরিমাণ বেড়ে ১০ কোটি দেখানো হয়। এখানেই শেষ নয়, এরপর ২০১৯ সালে লোকসভার সময় সম্পত্তির পরিমাণ কমে দাঁড়ায় ৩ কোটি টাকায়।

'মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি',  চাঞ্চল্যকর পোস্ট কুণালের

‘মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি’,  চাঞ্চল্যকর পোস্ট কুণালের

শিশির বাবুর সম্পত্তি তথ্য নিয়েই এবার একাধিক প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ। তিনি জানিয়েছেন, শিশিরবাবুর সম্পত্তির উত্থান-পতনের কী কারণ? নাকি কোনভাবে সম্পত্তির পরিমাণ গোপন করতে চাইছেন তিনি? অন্যদিকে, এখনো খাতায়-কলমে তৃণমূল সাংসদ রয়েছেন শিশির বাবু। তবে শিশির-পুত্র শুভেন্দু অধিকারী যবে থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, সেদিন থেকেই আর তাঁকে তৃণমূলের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।

'মাত্র ৩ বছরে ১০ লাখ থেকে ১০ কোটি',  চাঞ্চল্যকর পোস্ট কুণালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত