নজরবন্দি ব্যুরো: বছর ঘুরলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। বাংলার রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই তোড়জোড় দেখা যাচ্ছে। এবার জানা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এছাড়াও কিছু বিস্ফোরক দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি কলকাতা পুলিশের
দক্ষিণ ২৪ পরগনার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদকও বটে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। প্রথমবারেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ডায়মন্ড হারবারকে অভিষেকের গড় বললেও ভুল হবে না। মনে করা হচ্ছে, আগামী লোকসভাতেও এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তিনি। এরইমধ্যে বড় ঘোষণা করে ফেললেন নওশাদ সিদ্দিকি।

আইএসএফ বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন। এমনকি অভিষেকের অনুগামী তৃণমূল নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন নওশাদ। লোকসভা নির্বাচনে প্রার্থী হলে অভিষেক যে পরাজিত হবেন এব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি ও তমলুকে প্রার্থী হলে তিনিও হারবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। নওশাদ সিদ্দিকিকে এই দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।
২৪-এর নির্বাচনে চমক আইএসএফের, অভিষেকের লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন Nawshad Siddiqui




