বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা? জল্পনা বাড়ালেন মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বিজেপি বিধায়কদের বিজেপির হোয়াটস্‌অ্যাাপ গ্রুপ ছাড়া থেকে শুরু হয়েছে জল্পনা। ভুল বোঝাবুঝি নাকি সাংগঠনিক পদ না পেয়ে ক্ষোভ? তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানুতোর শুরু হয়েছে। এরই মধ্যে জল্পনা বাড়ালেন অল ইন্দিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন। নিজের ফেসবুক পোস্টে লিখলেন, মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারা ও বঞ্চিত করার ক্ষমতা রাখে। তবে কী বিজেপি থেকে দুরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা?

আরও পড়ুনঃ একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী, সুকান্ত কে স্বীকারোক্তি মতুয়া বিধায়কের

নিজের ফেসবুক পোস্টে মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন লেখেন, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।’ তবে কী এখানেই সম্পর্কের ইতি? অন্তত ফেসবুক পোস্ট নিয়ে এমনটাই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল। যদিও মতুয়া মহাসঙ্ঘের নেতৃত্ব দেন শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর দুই জনেই।

Motua FB Post1 1

যদিও সুখেন্দ্রনাথ গায়েন জানিয়েছেন, এই পোস্ট ব্যক্তিগত। মোট ১১ দফা দাবী নিয়ে বিজেপিকে তাঁরা সমর্থন করেছিলেন। কিন্তু তা এখনও পুরণ হয়নি। সর্বক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত হয়েছে। এমনকি সাংগঠনিক ক্ষেত্রেও মতুয়াদের গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ এখানেই ক্ষোভের কারণ স্পষ্ট করে দিলেন মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক।

২০১৯ এর নির্বাচনে বাংলা থেকে বিজেপি ১৮ আসন দখলের জন্য বিরাট ফ্যাক্টর হয়েছিল মতুয়া ভোট। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত নাগরিক সংশোধনী আইন নিয়ে মতুয়াদের মধ্যে সংশয় তৈরি হয়। যার প্রভাব পড়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনে মাত্র ৭৭ টি আসন পায় বিজেপি। কাহ্নিকটা নিভু নিভু হলেও বিজেপির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন মতুয়ারা।

বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা, জল্পনা উস্কে দিলেন সাধারণ সম্পাদক 

বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা, জল্পনা উস্কে দিলেন সাধারণ সম্পাদক 
বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা, জল্পনা উস্কে দিলেন সাধারণ সম্পাদক 

সম্প্রতি রাজ্য সভাপতি পদে বদল এনেছে গেরুয়া শিবির। দিলীপ ঘোষের পরিবর্তে সুকান্ত মুজমদারের কাঁধে মুরলীধর সেন লেনের চাবিকাঠি তুলে দেন কেন্দ্রের নেতারা। সম্প্রতি রাজ্য কিমিটির সঙ্গে বদল হয়েছে জেলা সভাপতির পদ। সেখানে জায়গা হয়নি মতুয়াদের। আর তাতেই ক্ষোভ। যদিও ক্ষোভের আগুনকে প্রশমিত করার চেষ্টা করছে রাজ্য নেতৃত্ব। এই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠনের বিস্তারে তৃণমূলে আসার টোপ দিয়েছেন মমতাবালা ঠাকুরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত