একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী, সুকান্ত কে স্বীকারোক্তি মতুয়া বিধায়কের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক ইস্যু নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। যা এবারের কলকাতা পুরনির্বাচনের পর আরও তীব্রতা লাভ করেছে বঙ্গবিজেপি কর্মীদের মধ্যে। যারফলে গতকাল বঙ্গবিজেপির রাজ্য কমিটি গঠন হওয়ার পরেও ফের দল ছাড়ার পরিস্থিতি দেখা দেয় গেরুয়া শিবিরের মধ্যে। তবে একটা দিন পেরোতে না পেরোতেই ভুল বুঝে বিজেপির রাজ্য সভাপতির কাছে স্বীকার উক্তি প্রেরন এক বিধায়কের।

আরও পড়ুনঃ পাহাড়ে বিজেপি বধে বিমল হবেন সাথী, জানালেন বিনয় তামাং

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দিনকয়েক আগে বিজেপির রাজ্য কমিটির তালিকায় নাম না থাকায় ক্ষোভ তৈরি হয়েছিল দলীয় কর্মীদের অন্দরে। সেইজন্য গেরুয়া শিবিরের অফিসিয়াল গ্রুপ পর্যন্ত ত্যাগ করেছিল ৫ বিধায়ক। তবে এবার নিজের ভুল বুঝতে পেরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ক্ষমা চান কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়

তিনি জানিয়েছেন, ” আমি একান্তভাবে ক্ষমাপ্রার্থী। ভুল ভাবনা চিন্তা থেকেই এমন কাজ করেছিলাম। তবে এবার আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আগের মতই বিজেপির হয়ে মন দিয়ে কাজ করতে চাই।” তবে এখানেই শেষ নয়, ওই ৫ জন বিজেপি বিধায়ক অসীম সরকার,অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমনি অধিকারী ও অশোক কীর্তনীয়ার লেফট প্রসঙ্গে এবার মুখ খোলেন গেরুয়া শিবিরের পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিপ্পা।

তিনি জানান, ওই অফিসিয়াল গ্রুপ থেকে লেফট হওয়া প্রসঙ্গে অশোক কীর্তনীয়া ও সুব্রত ঠাকুরের সাথে কথা বলেছে দল। মূলত ভুল বোঝাবুঝির দরুন এই পরিস্থিতি তৈরি হয়েছিল বঙ্গবিজেপির অন্দরে। সেইমতো নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করেছেন এক বিধায়ক।

একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী, স্বীকার মতুয়া বিধায়কের

BJP MLA Ambika Roy wants to return to BJP's whatsapp group dgtl - Anandabazar
একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী, সুকান্ত কে স্বীকারোক্তি মতুয়া বিধায়কের

উল্লেখ্য, একের পর এক বিজেপি নেতাদের দল ত্যাগ কে কেন্দ্র করে যখন সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতির সেই পরিস্থিতিতে টুইট করে পদ্ম শিবিরের দিকে আক্রমণ শানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি লিখেছিলেন নিজ গুনের জন্য একের পর এক উইকেট পরতে শুরু করেছিল বিজেপির। তবে বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোলের কাজ করলেন মনোজ টিপ্পা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর