বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!

Loksabha Elelction 2024: ইতিমধ্যেই গেরুয়া দলে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দু’জনই আসন্ন লোকসভায় পদ্ম প্রতীকে লড়বেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে একের পর এক চমক দিচ্ছে বিজেপি! ইতিমধ্যেই গেরুয়া দলে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দু’জনই আসন্ন লোকসভায় পদ্ম প্রতীকে লড়বেন। এবার জানা যাচ্ছে, বিজেপিতে যোগ দিতে পারেন স্বনামধন্য চিকিৎসক কুণাল সরকার!

আরও পড়ুন: ‘আমি এবার ছাড়ব’, তৃণমূল ছাড়ছেন চিরঞ্জিত? লোকসভার আগে শাসক শিবিরে ফের ধাক্কা!

কুণাল সরকার নিজেই জানিয়েছেন, বিজেপি দল তাঁর পছন্দের। গেরুয়া শিবিরের অনেক নেতামন্ত্রীই তাঁর বন্ধু। তবে রাজনীতিতে যোগদানের কথা উড়িয়ে দিয়েছেন কুণাল। তাঁর কথায়, “আমি এক্ষুনি রাজনীতিতে আসতে চাই না। আমার মনে হয় আরও ৫ বছর সময় প্রয়োজন। এই মুহূর্তে চিকিৎসার কাজে আমি খুবই ব্যস্ত।” তবে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে যে তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিল, তা কুণালের ইঙ্গিতে স্পষ্ট।

বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!

অন্যদিকে, বসিরহাট কেন্দ্রে বিজেপির বাজি হতে পারে ভারতীয় দলের পেসার মহম্মদ শামি! জানা যাচ্ছে, মহম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। এখনও কিছু চূড়ান্ত না হলেও শামির দিক থেকে সবুজ সংকেত পেতে আশাবাদী গেরুয়া শিবির। আগামী লোকসভায় বসিরহাটে বিজেপির প্রার্থী হন সায়ন্তন বসু। তাঁকে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা যায়। সেবারেও তৃণমূলের নুসরত জাহানের কাছে হেরে যান সায়ন্তন। তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মহম্মদ শামিকে টিকিট দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে চায় বিজেপি।

বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!

লোকসভার আগে পর পর দু’টো যোগদান। বিজেপির আত্মবিশ্বাস যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখমুখ দেখলেই তা স্পষ্ট। কারণ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী তাপস রায়ের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এখনও পর্যন্ত বাংলার ২০ জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা জল্পনা চলছে, তাঁকে তমলুকের প্রার্থী করতে পারে বিজেপি শিবির। কিন্তু, অভিজিৎ নিজে চাইছেন ডায়মন্ড হারবারের প্রার্থী হতে। যিনি তাঁকে রাজনীতির ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তিনি ইচ্ছুক। অসমর্থিত সূত্রে খবর, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই টিকিট দেবে বিজেপি।

বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!
বিজেপির কোন কেন্দ্রের প্রার্থী কুণাল সরকার? জানালেন চিকিৎসক নিজেই!

অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। কলকাতায় বিজেপির হাত শক্ত করবেন তাপস তা বলাই বাহুল্য। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন বলে চর্চা জারি রয়েছে। কিন্তু, এখানে একটা তথ্য আসছে। এবারের লোকসভা নির্বাচনে কাউন্সিলর সজল ঘোষকে টিকিট দিতে পারে বিজেপি। সেক্ষেত্রে, কলকাতা উত্তর থেকে বিজেপির বাজি হতে পারেন সজল। তাপস রায়কে দমদম থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন