জাতীয় সড়কে বুনো হাতির দল, চাঞ্চল্য এলাকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, আলিপুরদুয়ারঃ জাতীয় সড়কে চলে এল কুড়িটি টি বুনো হাতির দল। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার নিমতি এলাকায় গুয়াহাটি গামী ৩১ নম্বর জাতীয় সড়কে।মঙ্গলবার সকালে নিমতি চা বাগান থেকে কুড়িটি টি বুনো হাতির দল জাতীয় সড়কে চলে আসে।

আরও পড়ুনঃ ছোটোদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক! বিস্ফোরক মন্তব্য AIIMS-এর বিজ্ঞানীর

বুনো হাতির দল জাতীয় সড়কে চলে আসায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বুনো হাতির দলটি বক্সা জঙ্গলে ফিরে গেলে হাঁফ ছেড়ে বাঁচেন ওই জাতীয় সড়কে চলাচলকারীরা। অপরদিকে পথ ভুল করে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণিদের সুরক্ষিত ভাবে বনে ফিরিয়ে দেওয়া নিয়ে সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।

2 16

মঙ্গলবার তারই উদাহরণ দেখা গেলো আলিপুরদুয়ারের ফালাকাটার দুই মাইল এলাকায়।আচমকাই গ্রামবাসীরা লক্ষ্য করেন যে একটি মস্ত অজগর সাপ ফসল খেতের পাশে রোদ পোহাচ্ছে।সঙ্গে সঙ্গেই ওই অজগরটিকে পাকড়াও করে বনদপ্তরের হাতে সুরক্ষিত ভাবে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

জাতীয় সড়কে বুনো হাতির দল, চাঞ্চল্য এলাকায়

বনদপ্তরের অনুমান সম্ভবত ওই অজগরটি খাবারের খোঁজে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল।উদ্ধারের পর অজগরটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন