নজরবন্দি ব্যুরোঃ আগামী ৭ ফেব্রুয়ারি অবধি জেল হেফাজতে থাকবেন মানিক ভট্টাচার্য। কিন্তু আত্মসমর্পণ করার পরেও কেন গ্রেফতার হচ্ছে না মানিকের স্ত্রী-পুত্র? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, অর্ডারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মানিক পুত্র সৌভিক, স্ত্রী অপরূপা এবং তাপস মণ্ডলের গ্রেফতারির কথা। তারপরেও কেন তাঁরা এখনও জেলের বাইরে রয়েছে?
আরও পড়ুনঃ Weather Update: হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে এবার মিলবে রেহাই! কী জানাল মৌসুম ভবন ?
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে নেমে ইডির নজরে ছিল মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল ইডির নজরে। মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নজরে এসেছিল। সেখানে ৩ কোটি টাকার রয়েছে বলেও জানা গেছে। মৃত ব্যক্তির অ্যাকাউন্টে এত টাকা এখনও কেন? এই টাকা আর্থিক তছরুপের বলেই মনে করা হয়েছে।

২০১১ সাল থেকে ৫৮ হাজারের বেশী নিয়োগ হয়েছে। দুর্নীতির পাহাড় জমা হয়েছে তৃণমূলের আমলে তা বোঝাতেই পরিসংখ্যান তুলে ধরেন ইডি। দুর্নীতির সঙ্গে প্রতিটি ধাপে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছেন বলে দাবি করেছে ইডি। এমনকি মানিকের পরিবারের সদস্যরাও এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে।
ইডির তরফে দাবি করা হচ্ছে, এর আগে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একাধিক তথ্য পেয়েছিল ইডি। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে মানিকের কম্পিউটার থেকে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন মানিক। সেই টাকা গেছে প্রভাবশালীদের কাছেও।

সম্প্রতি এই মামলার চার্জশিট জমা দিয়েছে ইডি। চার্জশিটে মানিক সহ তাঁর পরিবারের দুই সদস্যদের নাম। সঙ্গে ছিল মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নামও। সেই মোতাবেক আদালতে হাজিরা দিয়েছিলেন মানিকের স্ত্রী ও পুত্র। সেখানে তাপস সহ বাকি দুই জনের গ্রেফতারির কথাও উল্লেখ রয়েছে। তাহলে কেন গ্রেফতার করা হচ্ছে না? প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন গ্রেফতার হচ্ছে না মানিকের স্ত্রী-পুত্র? প্রশ্ন উঠতে শুরু করেছে

অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। আগামী শুনানিতেই মানিকের পরিবারের দুই সদস্যদের গ্রেফতার করা হবে? এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।



