Michael Starc in KKR: এত টাকাতে কেন মিচাল স্টার্ক? যুক্তি দিলেন মেন্টর গম্ভীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৪ এর আইপিএলে (IPL) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সম্প্রতি দুবাইয়ে (Dubai) হয়েছে এই টুর্নামেন্টের মিনি নিলাম। আর সেখানেই কলকাতা নাইট রাইডার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেশার মিচাল স্টার্ক কে। যা নিয়ে বিশেষজ্ঞরা এই দ্বিমত পোষণ করেছেন। তাদের যুক্তি ছিল এত টাকা দিয়ে ৩৪ বছরের এই প্রেসার কে কেনার যুক্তি কি।

আরও পড়ুন: মুম্বাই ছাড়া আর কোন দলের অধিনায়ক হতে চান রোহিত? মনের কথা জানিয়েছিলেন হিটম্যান

stark1

আর এই বিষয় নিয়েই এবার মুখ খুললেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই প্রসঙ্গে গৌতম বলতে গিয়ে বলেন, “স্টার্ক (Michael Starc) কেকেআরে একাধিক দায়িত্ব পালন করবেন”। গম্ভীর আরো বলেন, “আমাদের দলে একজন এক্স ফ্যাক্টর দরকার ছিল। সেই অভাব মেটাবে মিচাল। আমি তাতে নিশ্চিত। অস্ট্রেলিয়ার এই পেশার যেমন নতুন বলে বোলিং করতে পারে ঠিক তেমনি ডেথ ওভারেও দক্ষ।

এত টাকাতে কেন মিচাল স্টার্ক? যুক্তি দিলেন মেন্টর গম্ভীর
এত টাকাতে কেন মিচাল স্টার্ক? যুক্তি দিলেন মেন্টর গম্ভীর

আমাদের ডেথ ওভারে স্পেশালিস্ট পেশার এর দরকার ছিল। এমন একজনের জন্যই তো টাকা খরচ করতে হতো”। গৌতম আরো জানান,”শুধু বোলিং নয় মাঠের বাইরেও স্টার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলে অপেক্ষাকৃত তরুণ প্রেসারদের সাহায্য করবে। আমাদের দলে একাধিক তরুণ প্রতিভা রয়েছে। স্টার্কের সঙ্গে থাকতে পেরে ওর কাছ থেকে টিপস পেয়ে আরো দক্ষ হয়ে উঠবে “।

এত টাকাতে কেন মিচাল স্টার্ক? যুক্তি দিলেন মেন্টর গম্ভীর

kkr 2

তবে কেকেআরের ( KKR) বোলিং আক্রমণ যে শুধু স্টার্ক নির্ভর হবে না। কারণ এই দলে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজিব উর রহমান, অনুকুল রয়দের মত স্পিনার। সব মিলিয়ে কেকেআর এর বোলিং আক্রমণ কিন্তু বেশ শক্তিশালী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত