নজরবন্দি ব্যুরো: আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত যুগের অবসান হয়েছে। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়া কে সামনের আইপিএলে অধিনায়ক করেছে মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তাদের এই সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। লক্ষ লক্ষ ইন্ডিয়ান ফ্যানরা দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
আরও পড়ুন: এবার চোট সূর্য কুমারের, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে তিনি



তবে অধিনায়কত্ব হারানোর পর সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এখনো মুখ খোলেনি রোহিত। জল্পনা তৈরি হয়েছিল হয়তো অন্য দলে চলে যেতে পারেন রোহিত শর্মা। যদিও সেই জল্পনাকে ধুলিস্যাৎ করে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। দলের তরফ থেকে জানানো হয়েছে অধিনায়কত্ব পাল্টানোর এই সিদ্ধান্ত সকলের মত নিয়েই করা হয়েছে।



আর রোহিত শর্মা আগামী বছর মুম্বাইয়ের (Mumbai Indians) হয়েই খেলবেন। এইসব ঘটনা যখন চলছে ঠিক তখনই রোহিতের এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে রোহিত (Rohit Sharma) জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া তিনি আর কোন দলে অধিনায়ক হতে চান। রোহিতের উত্তর ছিল কলকাতা নাইট রাইডার (KKR)।
তিনি সেই সময় জানিয়েছিলেন ইডেন গার্ডেন (Eden Garden) তার ফেভারিট মাঠ। সেখানে অনেক মধুর স্মৃতি রয়েছে হিটম্যানের। তাই কেকেআরের অধিনায়কত্ব করতে পারলে তার ভালো লাগবে। ইডেনে রয়েছে তার ক্রিকেট জীবনের সর্বোচ্চ স্কোর ১৭০ বলে ২৬৪ রান। এছাড়াও এই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল হিটম্যানের। সেই টেস্টে তিনি ১৭৭ রান করেছিলেন।
মুম্বাই ছাড়া আর কোন দলের অধিনায়ক হতে চান রোহিত? মনের কথা জানিয়েছিলেন হিটম্যান

এছাড়া আইপিএল (IPL) এ প্রথমবার চাম্পিয়ান হয়েছিলেন এই ইডেনে। ২০১৩ সালে ধোনির চেন্নাই (CSK) কে হারিয়ে প্রথমবার ট্রফি ঘরে তুলেছিল রোহিতের মুম্বাই। তাই স্মৃতি বিজরিত ক্রিকেটের নন্দন কাননে কেকেআর কে নেতৃত্ব দিতে পছন্দ করবেন বলে জানিয়েছিলেন হিটম্যান। আর সেই পুরনো ভিডিও এখন ভাইরাল।








